আজ (শনিবার, ২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য কড়াইল বস্তিতে নতুন পুনর্বাসন কেন্দ্র সিএসএফ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার তার বাজেট কর্মসূচিতে ও নীতি প্রণয়নে এদেশের প্রতিটি বিশেষ মানুষকে অন্য সব নাগরিকের মতো সমঅধিকার ও সেবা দেবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা চালু করবে সরকার। পাশাপাশি মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার।’





