Recent event

মোদি-শাহবাজ শরিফকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

শাহবাজ শরিফ ও নরেন্দ্র মোদি
শাহবাজ শরিফ ও নরেন্দ্র মোদি | ছবি: এখন টিভি
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে।

আরও পড়ুন:

শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।— বিবিসি বাংলা

এসএস