Recent event

ইরানে মার্কিন হামলায় বাংলাদেশের উদ্বেগ; সংযম দেখানোর আহ্বান

ইরানে মার্কিন হামলায় বাংলাদেশের উদ্বেগ
ইরানে মার্কিন হামলায় বাংলাদেশের উদ্বেগ | ছবি: সংগৃহীত
0

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ঢাকা। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

আজ (রোববার, ২২ জুন) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান। তিনি বলেন, ‘সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষকে সংযমের সর্বোচ্চ মাত্রা দেখাতে হবে। এই সংকট আরও বিস্তৃত হলে গোটা বিশ্বই চরম ঝুঁকিতে পড়বে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেশে প্রত্যাবর্তনের বিষয়েও উদ্যোগ নিয়েছে সরকার। শাহ আসিফ রহমান বলেন, ‘ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রথম দলটি আগামী সপ্তাহেই ঢাকায় পৌঁছাবে।’ তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি।

এনএইচ