
ইসরাইল-ইরান সংঘাতে বন্ধ হরমুজ প্রণালি; বৈশ্বিক কী প্রভাব পড়তে পারে
ইরানের দক্ষিণ সীমান্তের হরমুজ প্রণালি, যা পারসিয়ান উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত করে, গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের পর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল ৭০ শতাংশের বেশি কমে গেছে বলে জানা যায়। এদিকে আজ (রোববার, ১ মার্চ) ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। আল জাজিরা ও দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল একযোগে ইরানে হামলা করলে পারমাণবিক সংঘাত শুরু হতে পারে: তুর্কিয়ে টুডে
যুক্তরাষ্ট্র ও ইসরাইল একযোগে ইরানে হামলা করলে শুরু হতে পারে পারমাণবিক সংঘাত। বিশেষ করে খামেনি প্রশাসনকে উৎখাতের চেষ্টা করলে আত্মঘাতী সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবে না ইসলামী প্রজাতন্ত্রটি। তুরস্কের গণমাধ্যম তুর্কিয়ে টুডের সম্পাদকীয়তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এমনকি এক সপ্তাহের মধ্যে নিউক্লিয়ার বোমার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনের সামর্থ্য আছে ইরানের— এমন আশঙ্কার কথা বলছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত।

জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর পরিকল্পনা ওপেক জোটের
তেল অনুসন্ধানের পরিকল্পনা আমাজন বনে
আগস্ট থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন এক লাখ ৩৭ হাজার ব্যারেল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ওপেক প্লাস জোট। বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে গ্রুপটি। এদিকে তেলের উৎপাদন বাড়াতে আমাজন বনে তেল অনুসন্ধানের পরিকল্পনা সম্প্রসারণ করেছে ব্রাজিল সরকার। এর প্রতিবাদে পরিবেশগত ঝুকির কথা তুলে ধরে ভিন্নধর্মী বিক্ষোভ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরাইল
ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তিন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রাখে তেল আবিব। আয়রন ডোমের পাশাপাশি অ্যারো সিস্টেম ও ডেভিড স্ল্যাং দিয়ে শত্রুপক্ষের হামলা ঠেকায় ইহুদিরা। এতে ইসরাইলের কোটি ডলার খরচও হয়।

ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে এলেন খামেনি
ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দাবি করা হচ্ছে, শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের এ সর্বোচ্চ নেতা।

যুদ্ধ থামালে সরকার ভাঙার আশঙ্কায় নেতানিয়াহু
জোট সরকার ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় নেতানিয়াহু পূর্ণাঙ্গ যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হচ্ছেন না বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, গাজায় যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহু প্রশাসনের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে, এমনকি ক্ষমতাচ্যুতও হতে পারেন ইসরাইলি প্রধানমন্ত্রী। বিপরীতে মুখে পর্যালোচনার কথা বললেও হামাস মনে করে, যুদ্ধ বন্ধের কোনো আগ্রহই নেই নেতানিয়াহুর।

ইসরাইলি হামলায় নিহত ইরানি কমান্ডার-বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা আয়োজন
১২ দিনের সংঘাতে ইসরাইলের হামলায় নিহত ৬০ জন সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে ইরান।

‘আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে’
আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরও কমছে না আগ্রাসনের মাত্রা। আজ (শনিবার, ২৮ তারিখ) সকালে আশ্রয়কেন্দ্র ও ত্রাণের জন্য অপেক্ষায় থাকাদের লাইনে আক্রমণ চালিয়ে ১০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর শুক্রবারের (২৭ জুন) হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। এদিকে গাজায় ত্রাণ সহায়তা কেন্দ্রে হামলায় মৃত্যুর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল: ইসরাইলি মন্ত্রী
সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। বৃহস্পতিবার (২৬ জুন) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল থারটিনে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের নির্দেশ নেতানিয়াহুর
গাজায় যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা জোরদার করেছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে অর্থমন্ত্রীর জোট সরকার ছাড়ার হুমকির পরই উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধের নির্দেশ দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সঙ্গে হামাসের ত্রাণ লুট ঠেকাতে সেনাবাহিনীকে সময় বেঁধে দেয়া হয়েছে দুই দিন। এমন পরিস্থিতির মাঝেও ইসরাইলের অব্যাহত হামলায় গতকাল (বুধবার, ২৫ জুন) থেকে গাজায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯০ জন। আগ্রাসন চলছে অবরুদ্ধ পশ্চিম তীরেও।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার কড়া প্রতিবাদ জানাল ইরান
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উপস্থাপিত ব্যাখার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল ও প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এই ব্যাখ্যাকে ‘আইনিভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলে জানান তিনি।