সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির একটি চূড়ান্ত ও সর্বসম্মত দলিলে পৌঁছানো সম্ভব হয়েছে। চুক্তির পরবর্তী বিষয়গুলো চূড়ান্ত করতে পাকিস্তান এখন উভয় পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।’
তিনি আরও উল্লেখ করেন যে ‘শান্তি এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছে।’ গত কয়েক দিন ধরে চলা তীব্র উত্তেজনার পর এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব শান্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান এই পুরো প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



