হুথি বিদ্রোহী
বাব আল মান্দেব প্রণালি নিয়ন্ত্রণের দাবি হুথি বিদ্রোহীদের

বাব আল মান্দেব প্রণালি নিয়ন্ত্রণের দাবি হুথি বিদ্রোহীদের

সরকারি বাহিনী হটিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল মান্দেব প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এছাড়া মোখা, জুকারসহ ইয়েমেনের ছয়টি শহর নিয়ন্ত্রণে নেয়ারও দাবি জানায় তারা।

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

ইয়েমেনের লোহিত সাগরসংলগ্ন পুরো উপকূলভাগের নিয়ন্ত্রণ নিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেন সরকারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে আজ শুক্রবার ভোরে উপকূলীয় সর্বশেষ শহরগুলো এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালির দ্বীপগুলো দখল করে তারা। আল জাজিরার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ইয়েমেনের মোখা বন্দর হুথিদের দখলে; বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে নতুন বিপর্যয়

ইয়েমেনের মোখা বন্দর হুথিদের দখলে; বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে নতুন বিপর্যয়

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়েমেনের বন্দর নগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। লোহিত সাগর উপকূল ধরে হুথিদের এই দ্রুত অগ্রযাত্রার ফলে গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ বাব-এল-মান্দেব প্রণালি অবরুদ্ধ হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনে নতুন করে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

ইয়েমেন সংকট: কৌশলগত মোখা বন্দর দখলের পর বাব-এল-মান্দেব অবরুদ্ধ করার শঙ্কা

ইয়েমেন সংকট: কৌশলগত মোখা বন্দর দখলের পর বাব-এল-মান্দেব অবরুদ্ধ করার শঙ্কা

ইয়েমেনের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বন্দর নগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেন সরকারের চারজন সামরিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। বন্দর নগরীটি দখলের ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক সমুদ্রপথ বাব-এল-মান্দেব প্রণালির ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে তীব্র সংঘর্ষে নিহত ১৪০ জনের বেশি; লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

ইয়েমেনে তীব্র সংঘর্ষে নিহত ১৪০ জনের বেশি; লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে ১৪০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে জানা গেছে, গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুর থেকে আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ভোরের মধ্যে এ প্রাণহানি ঘটে। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের তীব্র সংঘর্ষ, নিহত ৬০ জনের বেশি

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের তীব্র সংঘর্ষ, নিহত ৬০ জনের বেশি

ইয়েমেনের তায়েজ ও হোদেইদাহ প্রদেশ এবং লোহিত সাগর উপকূলে দেশটির আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইস জেলা পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে সামরিক ক্যাম্পে হুথি হামলা; নিহত ৩০ সেনা, আহত ১৫

ইয়েমেনে সামরিক ক্যাম্পে হুথি হামলা; নিহত ৩০ সেনা, আহত ১৫

ইয়েমেনের হাধরামাউত ও মারিব প্রদেশের সরকারি সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন। ২০২২ সালের পর দেশটিতে সামরিক উত্তেজনার এটিই সবচেয়ে ভয়াবহ রূপ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদির আভা বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদির আভা বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদিআরবের আভা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় গতকাল (সোমবার, ১৪ জুলাই) এ হামলা চালায় তারা।

ইয়েমেনে হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় হুথি বিদ্রোহীরা

ইয়েমেনে হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো ধরনের ‘আগ্রাসন’ মোকাবিলা করতে হুথি বাহিনী ‘উচ্চ সতর্কাবস্থায়’ রয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতিফি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৪৮ ঘণ্টায় তৃতীয়বার ইসরাইলে মিসাইল হামলা হুতিদের

৪৮ ঘণ্টায় তৃতীয়বার ইসরাইলে মিসাইল হামলা হুতিদের

হুতি বিদ্রোহীদের অনবরত মিসাইল হামলার মধ্যেও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মাত্র চার দিনে উপত্যকায় হত্যা করা হয়েছে ছয় শতাধিক ফিলিস্তিনিকে। জিম্মিদের ফেরত না দিলে গাজা পূর্ণরূপে দখলের হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। এদিকে গোয়েন্দা সংস্থার প্রধানকে অপসারণের পর অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে নেতানিয়াহু সরকার।

ইয়েমেনের ১০ এলাকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

ইয়েমেনের ১০ এলাকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

ইয়েমেনের রাজধানী সানার অন্তত ১০টি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে শহরে বিভিন্ন স্থাপনা ও শিল্প কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বিমান বাহিনী।

হুথি-মার্কিন হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ইয়েমেন ও লোহিত সাগর

হুথি-মার্কিন হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ইয়েমেন ও লোহিত সাগর

হুথি-মার্কিন হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ইয়েমেন ও লোহিত সাগরের নৌরুট। ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয়বার মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি করছেন হুথি বিদ্রোহীদের। এ অবস্থায় ইয়েমেনি হুথিদের যেকোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।