
‘মুজতবা খামেনি ৯০ শতাংশ শেষ’: ট্রাম্পের দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং দেশটির শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গেছেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রত্যাশার চেয়েও দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান: সিএনএন
গত এপ্রিলের শুরু থেকে কার্যকর হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ড্রোন উৎপাদন পুনরায় শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার সিএনএন এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী শুরুতে যা অনুমান করা হয়েছিল, তার চেয়েও অনেক দ্রুতগতিতে নিজেদের সক্ষমতা পুনর্গঠন করছে।

‘আত্মরক্ষার অধিকার বৈধ’- উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের বিবৃতি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটি আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে।

কম্বোডিয়া-থাইল্যান্ড সামরিক সক্ষমতা: কোথায় দাঁড়িয়ে দুই দেশ?
সামরিক সক্ষমতার দিক দিয়ে থাইল্যান্ডের চেয়ে ঢের পিছিয়ে কম্বোডিয়া। থাইল্যান্ডের ঝুঁড়িতে সেনা সংখ্যা আড়াই লাখ, কম্বোডিয়ার রয়েছে ৭৫ হাজার। পিছিয়ে সমরাস্ত্র ও যুদ্ধবিমানেও। এছাড়া থাই সামরিক বাজেট কম্বোডিয়ার তুলনায় ৪ গুণ বেশি।

ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড ঋণ দেবে যুক্তরাজ্য
সামরিক সক্ষমতা বাড়াতে ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড ঋণ দেবে যুক্তরাজ্য। শনিবার, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিতে এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস।

সামরিক শক্তি বাড়ালেও যুদ্ধের ঝুঁকি নেবে না চীন
সামরিক সক্ষমতা আধুনিকায়নে মরিয়া চীনের বর্তমান সরকার। কিন্তু নিজেদের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মিকে শক্তিশালী করার পরিবর্তে উল্টো বাহিনীটিকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যে তাইওয়ান দখলের চেষ্টা করবে বেইজিং। কিন্তু সামরিক শক্তির তুলনায় সেখানে বেশি থাকবে রাজনৈতিক প্রভাব। যে কারণে পিএলএকে নিজেদের সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

রাশিয়া-চীন সম্পর্ক: বৈশ্বিক রাজনীতির অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে
রাশিয়া-চীন কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন বৈশ্বিক রাজনীতিতে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (মঙ্গলবার, ২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর মস্কো-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন চীনা প্রেসিডেন্ট।

ইরান-চীন, রাশিয়ার মতো নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে যাচ্ছে ন্যাটো
ইরান, রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া একজোট হয়ে যেভাবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, তাতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব না বাড়িয়ে ন্যাটোরও একই পথ অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান। এরইমধ্যে, সমরাস্ত্র আর সেনা সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছে ন্যাটোভুক্ত অনেক দেশ। যদিও যুক্তরাষ্ট্র বলছে, নিষেধাজ্ঞার কারণে বিশ্বের জ্বালানির বাজার স্থিতিশীল হলেও নতুন করে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার।

উত্তর কোরিয়ায় নতুন নিউক্লিয়ার ফোর্স নীতি কার্যকর
পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়াতে নতুন নিউক্লিয়ার ফোর্স নীতি কার্যকর করছে উত্তর কোরিয়া।

ইউক্রেনে সেনাবাহিনীতে যোগ দিতে পারবে কারাবন্দিরা
কারাবন্দিদের সেনাবাহিনীতে যোগ দেয়ার ব্যাপারে বিল পাশ করেছে ইউক্রেনের পার্লামেন্ট। গতকাল (বুধবার, ৮মে) ক্ষমতাসীন দলের প্রধান এমপি ওলেনা শুলিয়াক এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। ইউক্রেনীয় পার্লামেন্ট চেয়ারপারসন ও প্রেসিডেন্ট জেলেনেস্কি প্রস্তাবটিতে স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

ইসরাইলের সঙ্গে ইরানের পেরে ওঠা নিয়ে শঙ্কা
ইসরাইলের ভূখণ্ডে সরাসরি ইরানের হামলার পর আলোচনায় এসেছে তেহরানের সামরিক সক্ষমতা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অত্যাধুনিক সমরাস্ত্র নেই এই দেশের। পাশাপাশি বিমান বাহিনীর যে যুদ্ধ বিমানগুলো আছে, তার বেশিরভাগই বেশ পুরনো। সেক্ষেত্রে ইসরাইলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে ইরান পেরে উঠবে না বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

যুদ্ধ বাঁধাতে উঠেপড়ে লেগেছে ইরান-ইসরাইল
ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তেল বাণিজ্য ঝুঁকিতে পরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর প্রভাবে বিশ্বে অর্থনৈতিক মন্দা আরও প্রকট হওয়ার শঙ্কা বাড়ছে।