Recent event

ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

নির্বাচন কমিশনের লোগো
নির্বাচন কমিশনের লোগো | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। সব রিটার্নিং অফিসারকে এ চিঠি দেয়া হয়েছে।

আরও পড়ুন:

চিঠিতে বলা হয়েছে, বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রের, ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ; পরবর্তীতে প্রমাণক হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিন, সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এফএস