২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করলো ইসি

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল আগে ঘোষণা করা হয়েছিল, আজ (বুধবার, ৪ মার্চ) সেগুলোর বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।

ইসি সচিবালয় জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ফলাফল ও ভোট গ্রহণ বাকি থাকলেও অবশিষ্ট ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফল আজ আপলোড করা হয়েছে।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম অঞ্চলের দুটি আসনের ফলাফল এখনো আটকে আছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪; এই দুই আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার পর কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এছাড়া শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। কমিশন জানিয়েছে, ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অর্থাৎ ৯ এপ্রিল বগুড়া-৬ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তারেক রহমান এই আসনটি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

এনএইচ