আজ (সোমবার, ৯ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেনের হাইকোর্টের একক বেঞ্চ এই আদেশ দেন। আদেশে ওই দুই আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।
আরও পড়ুন:
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন; কুমিল্লা-১১ আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদা এবং ময়মনসিংহ-২ আসনের বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
তারা আবেদনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির ১০ জন, জামায়াতে ইসলামীর ৭ জন এবং স্বতন্ত্র ১ জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের এ বেঞ্চ।





