Recent event

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা; ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

তারেক রহমান; নরেন্দ্র মোদি
তারেক রহমান; নরেন্দ্র মোদি | ছবি: এখন টিভি
1

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানান তিনি।

এর আগে, আজ সকাল পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন:

উল্লেখ্য, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। টেকনোক্র্যাট তিনজন।

এসএইচ