Recent event

উপজেলা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করলো ইসি

নির্বাচন কমিশনের লোগো
নির্বাচন কমিশনের লোগো | ছবি: এখন টিভি
1

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে উপজেলা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

অফিস আদেশে নির্বাচন কমিশন ও সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়নের কথা জানানো হয়।

আরও পড়ুন:

বদলি করা কর্মকর্তাদের বিষয়ে কঠোর নির্দেশনার কথা জানিয়ে আগামী পহেলা মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্তের কথাও বলা হয়েছে।

ইসি সচিবালয় এবং মাঠপর্যায়ের জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা এর আওতায় রয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটিই ইসির বড় ধরনের রদবদল।

এসএইচ