
কয়েক দশকের মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়; যুক্তরাষ্ট্রসহ ইউরোপ–জাপানে তীব্র তুষারপাত
কয়েক দশকের মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশ। গত এক সপ্তাহের তীব্র শীত ও তুষারপাতে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট ও ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। বরফ জমে ভিন্ন রূপ ধারণ করেছে কানাডার নায়াগ্রা জলপ্রপাত। প্রচণ্ড শীত ও তুষারপাতে জমাট হয়ে গেছে ইউরোপের বেশিরভাগ নদী, হ্রদ ও জলাশয়। ১৯৪৫ সালের পর রেকর্ড তুষারপাত হয়েছে জাপানে।

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় পরিণত হচ্ছে বোম্ব সাইক্লোনে
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে শক্তিশালী বোম্ব সাইক্লোনে পরিণত হচ্ছে শীতকালীন ঝড়। দমকা বাতাসের পাশাপাশি তীব্র তুষারপাতে বিঘ্নিত হচ্ছে যান চলাচল ও পণ্য সরবরাহ ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রে তুষারপাত ও বৈরি আবহাওয়ায় ১৫ হাজার ফ্লাইট বাতিল
ভয়াবহ শীতকালীন ঝড় ও তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র। ২০ অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতার আওতায় ৩৭ অঙ্গরাজ্য। বৈরি আবহাওয়ার জেরে বাতিল হয়েছে প্রায় ১৫ হাজার ফ্লাইট। টেক্সাস-লুইজিয়ানায়সহ বেশ কয়েকটি এলাকায় প্রায় ১ লাখ ৬০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এদিকে, তীব্র শৈত্যপ্রবাহে কানাডায়ও বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। আর ভারতের হিমাচল প্রদেশের মানালিতে তুষারপাতে ব্যাহত যানচলাচল, আটকা পড়েছেন বহু পর্যটক।

তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল ৪ হাজার ২০০ ফ্লাইট
তীব্র শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাতিল হয়েছে রেকর্ড ৪ হাজার ২শটিরও বেশি ফ্লাইট। ঝড়ের আশঙ্কায় নিউ জার্সিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় তুষারধস ও ভূমিধসে ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিরল শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল
বিরল শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। ৯টি অঙ্গরাজ্যের সাড়ে ৪ কোটির বেশি বাসিন্দা রয়েছেন তীব্র তুষার ঝড়ের সতর্কতার আওতায়। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। একদিনে সর্বোচ্চ তুষারপাতের ১৪৩ বছরের রেকর্ড ভেঙ্গেছে আলাবামায়। মৃত্যুকূপে পরিণত হয়েছে সড়ক। মঙ্গলবার বাতিল করা হয়েছে আড়াই হাজারের বেশি ফ্লাইট।

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে পাঁচজনের মৃত্যু, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতটি অঙ্গরাজ্যে এখনও বিরাজ করছে জরুরি অবস্থা। বৈরি আবহাওয়ায় বাতিল ও বিলম্বিত হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে যুক্তরাজ্যে তীব্র তুষারপাতের পর দেখা দিয়েছে বন্যা। বেশকিছু অঞ্চলে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

ভয়াবহ শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে বিপর্যস্ত ৬ কোটি মানুষ
স্মরণকালের ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। এতে বিপাকে পড়েছেন ৩০টির বেশি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি বাসিন্দা। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এদিকে, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেই উত্তর ইংল্যান্ডে ১২ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বৈরি আবহাওয়ায় প্রায় একই পরিস্থিতি আয়ারল্যান্ড ও ওয়েলসেও।

যুক্তরাষ্ট্রে দশকের সবচেয়ে ভয়াবহ তুষারপাত
চলতি দশকের সবচেয়ে ভয়াবহ তুষারপাত ও বৈরি আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রের অন্তত ৬ কোটি ২০ লাখ মানুষ।

তীব্র তুষারপাতের কবলে নিউ জার্সি ও পেনসিলভেনিয়া
শীতকালীন ঝড়ের পর তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও পেনসিলভেনিয়া। বছরের প্রথম তুষারপাতের ধাক্কা সামলাতে অঙ্গরাজ্য দু'টিতে বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান।

ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র
তীব্র শীতকালীন ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র। আর্কটিক অঞ্চল থেকে ধেয়ে আসা হিমশীতল বোম্ব সাইক্লোন ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের পূর্ব ও দক্ষিণাঞ্চলে।