
এক দশকেও অগ্রগতি নেই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে; বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা
চট্টগ্রামে ৩৩ হাজার একর জায়গায় ১৫ লাখ কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে দশক আগে শুরু হয় দেশের সর্ববৃহৎ ইকনোমিক জোন। কিন্তু পানি, বিদ্যুৎ আর গ্যাসের অভাবে থমকে আছে বড় বিনিয়োগ। দক্ষ শ্রমিকের অভাব, যাতায়াত ও আবাসন অসুবিধা, ব্যাংক ও সরকারি-বেসরকারি দপ্তরের অভাব ভাবিয়ে তুলছে উদ্যোক্তাদের। বিজিএমইএ বলছে, এখনও ৫০০ একর জায়গায় প্লট বুঝে না পাওয়ায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা।

দেশের বিভিন্ন স্থানে কিছুটা স্বস্তি মিললেও লোডশেডিং-গ্যাস সংকটে ব্যাহত জনজীবন
দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, অধিকাংশ অঞ্চলে এখনো তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত কুমিল্লার জনজীবন; ব্যাহত চিকিৎসাসেবা ও শিল্প উৎপাদন
কুমিল্লায় ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভ্রাটের নেতিবাচক প্রভাব পড়েছে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পসহ বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদনেও। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জেলার ১৭ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে। বিদ্যুৎ না থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, জরুরি চিকিৎসা এমনকি জটিল রোগীদের অস্ত্রোপচারও ব্যাহত হচ্ছে।

সংকটে শিল্প খাত, পুনরুদ্ধারে ঋণ সহায়তার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
রুগ্ন শিল্প কারখানাকে ৪০ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দেয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনৈতিক সংকটের এ সময়ে বিপুল পরিমাণ এ অর্থের যোগান কোথা থেকে দেয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি প্রতিষ্ঠানটি। অর্থনীতিবিদরা বলছেন, রুগ্ন শিল্প সচল করতে গিয়ে কোনভাবেই উস্কে দেয়া যাবে না মূল্যস্ফীতিকে। সহায়তার আগেই বিস্তর পর্যালোচনার পর কেন্দ্রীয় ব্যাংককে পরিকল্পনা সাজানোর পরামর্শ তাদের।

লোডশেডিংয়ে অচল চট্টগ্রাম; বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত জনজীবন থেকে শিল্প
লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। কোনো কোনো এলাকায় দিন রাতের অর্ধেক সময়ই থাকে না বিদ্যুৎ। জনজীবন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে সবই। কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রামে ২৮টি বিদুৎ উৎপাদন কেন্দ্রের ৯টিরই উৎপাদন বন্ধ, এতে দিনে চাহিদার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছে বন্দর নগরী।

গ্যাস-বিদ্যুৎ সংকটে বগুড়ায় গড়ে উঠছে না ভারী শিল্প কারখানা
গ্যাস সংকট, বিদ্যুতের অপর্যাপ্ততা ও সহজ ঋণ সুবিধা না থাকায় বগুড়ায় ভারী শিল্প কারখানা তৈরি হচ্ছে না বলছেন উদ্যোক্তারা। স্থানীয়দের দাবি, শিল্পায়ন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি ও উত্তরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করতে ভারী শিল্প প্রতিষ্ঠা।

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর অঞ্চলে কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

লোকসান কাটিয়ে সাফল্য; আগামীতে বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা প্রগতি ইন্ড্রাস্ট্রিজের
দেশে সরকারি বিভিন্ন শিল্প-কারখানা বছরজুড়ে লোকসান করলেও গাড়ি বিক্রি করে লাভের মুখ দেখছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ড্রাস্ট্রিজ। গত তিন বছরে প্রায় ১২০ কোটি টাকা লাভ করেছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছেন, গত জুলাই আন্দোলনে সরকারি নানা প্রতিষ্ঠানের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে অর্ডার। আগামীতে বৈদ্যুতিক গাড়ি তৈরির স্বপ্ন দেখছে প্রগতি।

রাজধানীর গ্যাস সংকট কি স্থায়ী হয়ে গেল; বিশেষজ্ঞরা বলছেন ‘পরিকল্পিত ফন্দি’
শীত মৌসুম আসার আগেই তীব্র গ্যাস সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। রাজধানীর অনেক এলাকায় গ্যাসের সংকট এখন যেন স্থায়ী সমস্যা। একই চিত্র শিল্প-কারখানাগুলোতেও। বাধ্য হয়ে বিকল্প পথে ঝুঁকছেন ব্যবসায়ীরা। সংকট মোকাবিলার ব্যাপারে কোনো সদুত্তর নেই তিতাসের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, এলপিজির বাজার সম্প্রসারণে বাসাবাড়িকে পরিকল্পিতভাবে নায্য গ্যাস প্রাপ্তি থেকে বঞ্চিত করছে সরকার।

ছয় মাসের মধ্যেই পাশ হবে কৃষি জমি সুরক্ষা আইন: উপদেষ্টা জাহাঙ্গীর আলম
এ সরকার যাওয়ার আগেই কৃষি জমি সুরক্ষা আইন পাশ করা হবে যাতে অন্য খাতে ব্যবহার করা না যায়— বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ‘আমাদের সময় আর বেশিদিন নেই, আগামী পাঁচ-ছয় মাস আছে। এর মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন পাশ করা হবে। যাতে কৃষিজমি অন্য খাতে ব্যবহার করা না যায়।’ আজ (বুধবার, ২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায় ফার্মারস মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন।

অনিশ্চয়তায় পাইপলাইনে গ্যাস সরবরাহ কার্যক্রম; খুলনায় স্থবির হাজার কোটি টাকার প্রকল্প
অনিশ্চয়তায় খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কার্যক্রম। এতে থমকে আছে এ অঞ্চলের শিল্পায়ন, বন্ধ হয়ে পড়ে আছে হাজার কোটি টাকার প্রকল্প। ভোলা থেকে উত্তোলিত গ্যাস অগ্রাধিকারের ভিত্তিতে খুলনায় সরবরাহের খবর আশার আলো জ্বালিয়েছিল, তবে পেট্রোবাংলার সিদ্ধান্ত অনুযায়ী, ভোলার গ্যাস আগে ঢাকায় নেয়ার সিদ্ধান্তে খুলনায় গ্যাস আসার সম্ভাবনা ফিকে হওয়ার শঙ্কায় স্থানীয়রা।

অর্থবছরের প্রথম ছয় মাসে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ে রেকর্ড
অর্থবছরের প্রথম ছয় মাসে দুই হাজার ৩০০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে আগের বছরের রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় ৩৫ হাজার ৯০২ কোটি টাকা। বছরজুড়ে রাজনৈতিক অস্থিরতা আর ব্যাংকে তারল্য সংকটে আমদানি কমলেও, ডলার বাজার ও কাস্টমসের নানা পদক্ষেপে রাজস্ব আয় বেড়েছে বলে দাবি কর্মকর্তাদের। ব্যবসায়ীরা বলছেন, রিজার্ভ বাড়ায় বছরের শেষদিকে আবারও আমদানি বেড়েছে। শুল্কায়ন প্রক্রিয়ায় গতি আনলে রাজস্ব আদায় আরও বাড়ানো সম্ভব হতো।