রাশিয়া ইউক্রেন যুদ্ধ
রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ১০% প্যাট্রিয়টই যথেষ্ট: জেলেনস্কি

রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ১০% প্যাট্রিয়টই যথেষ্ট: জেলেনস্কি

মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ পেলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ইউক্রেন। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন। এরমধ্যেই দু’দেশের পাল্টাপাল্টি হামলায় হতাহতের খবর মিলেছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ ১৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় নিহত ৬, কিয়েভে শিশু হাসপাতালেও আঘাত

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় নিহত ৬, কিয়েভে শিশু হাসপাতালেও আঘাত

রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতালেও হামলা হয়েছে। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের হামলা; সংকটে হাজারো ব্যবসা

রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের হামলা; সংকটে হাজারো ব্যবসা

গত তিন সপ্তাহে মস্কোর ক্ষুদ্র ব্যবসায়ী ভাসিলি ক্লিমোভের অনলাইন শপিং পিক-আপ পয়েন্টটি লাভজনক ব্যবসা থেকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাশিয়ার শীর্ষ ই-কমার্স জায়ান্ট ‘ওয়াইল্ডবেরিজ’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা ব্যবসা করেন, ক্লিমোভ তাদেরই একজন। গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন স্থানে ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে ইউক্রেন প্রায় প্রতি রাতে ড্রোন হামলা চালাচ্ছে, যার বড় প্রভাব পড়েছে ক্লিমোভের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ, কিয়েভে আবাসিক ভবনে আগুন

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ, কিয়েভে আবাসিক ভবনে আগুন

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত ও চার শিশুসহ ২৮ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো আজ (শনিবার, ১ আগস্ট) ভোরে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইইউ-ইউক্রেন ড্রোন চুক্তির পরই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইইউ-ইউক্রেন ড্রোন চুক্তির পরই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

থেমে নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বরং ক্ষমতার জানান দিতে স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে মস্কো। এতে নিহত হন কমপক্ষে ২ জন এবং আরও ৬ আহত হয়েছেন। মূলত ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ'র মধ্যে নতুন ড্রোন চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টার মাথায় এই আক্রমণ করে রুশ বাহিনী।

পাঁচ বছরে গড়ালো রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, হামলা বন্ধ হয়নি একদিনও

পাঁচ বছরে গড়ালো রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, হামলা বন্ধ হয়নি একদিনও

পাঁচ বছরে পা রাখলো ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের লক্ষ্য অর্জনে পুতিন ব্যর্থ হয়েছেন বলে দাবি ইউক্রেন প্রেসিডেন্টের। ট্রাম্পকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, ইউক্রেনে না আসলে আসল চিত্র কেউ বুঝতে পারবে না। এদিকে রাশিয়া বলছে, সমস্যা সমাধানে যুদ্ধের মূল কারণ খুঁজে বের করতে হবে। হতাহত সেনাদের পাশে আজীবন থাকার প্রতিশ্রুতি রুশ প্রেসিডেন্টের।

শান্তি আলোচনা ব্যর্থ, যুদ্ধের পঞ্চম বছরে ইউক্রেন সংকট

শান্তি আলোচনা ব্যর্থ, যুদ্ধের পঞ্চম বছরে ইউক্রেন সংকট

প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে যুদ্ধ শুরু করা সহজ; কিন্তু শেষ করা কঠিন। কারণ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বারবার বৈঠক হলেও খুলছে না শান্তির পথ। সবশেষ সুইজারল্যান্ডে হওয়া দুদিনের বৈঠকেও হয়নি সুরাহা। শান্তি আলোচনার এমন নাটকীয়তার মধ্যেই ইউনিসেফ জানিয়েছে, চলমান যুদ্ধে ইউক্রেনের এক তৃতীয়াংশেরও বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে চাপ দিতে চীনের প্রতি ম্যাক্রোঁর আহ্বান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে চাপ দিতে চীনের প্রতি ম্যাক্রোঁর আহ্বান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া চীন-ইউরোপের অর্থনৈতিক সম্পর্কের পুনঃভারসাম্য প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। চতুর্থ রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এরদোয়ানের ভূমিকা আশা ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এরদোয়ানের ভূমিকা আশা ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ১৩ অক্টোবর) মিশরে শান্তি সম্মেলন শেষে হোয়াইট হাউজে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।

শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য ট্রাম্প? কী বলছে বিবিসির বিশ্লেষণ

শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য ট্রাম্প? কী বলছে বিবিসির বিশ্লেষণ

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই একের পর এক যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ঢোল পেটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার প্রশাসনের দাবি, আরও অনেক আগেই শান্তিতে নোবেল পাওয়া দরকার ছিল ট্রাম্পের। এমনকি ট্রাম্প কতগুলো যুদ্ধ থামিয়েছেন, তার একটি তালিকাও প্রকাশ করেছে তারা। আদৌ শান্তিতে নোবেল পেতে পারেন ট্রাম্প? তার যুদ্ধবিরতির ‘কৃতিত্ব’ খতিয়ে দেখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুতিন শান্তিচুক্তির পথে না হাঁটলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

পুতিন শান্তিচুক্তির পথে না হাঁটলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠককে বেশ ইতিবাচকভাবে দেখছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এমনকি ট্রাম্পের সঙ্গে বোঝাপড়া ভালো ছিলো বলেও দাবি তাদের। তবে পুতিন শান্তিচুক্তির পথে না হাঁটলে আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর।

ভারতের ওপর উচ্চ হারে শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতের ওপর উচ্চ হারে শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি।