রাজস্ব
নারায়ণগঞ্জে চালানবিহীন ২৪ টন সুতা জব্দ

নারায়ণগঞ্জে চালানবিহীন ২৪ টন সুতা জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে কর চালানবিহীন ২৪ হাজার ২১ কেজি দেশি-বিদেশি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা।

পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ইলিশ সরবরাহে ধস, রাজস্ব আয়ে ধাক্কা

পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ইলিশ সরবরাহে ধস, রাজস্ব আয়ে ধাক্কা

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ধস নেমেছে রূপালী ইলিশের সরবরাহে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের সংগৃহীত মাছের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় কমেছে সাড়ে ৫ শতাংশের বেশি। শুধু ইলিশ অবতরণই কমেছে প্রায় ৪০ শতাংশ। নির্বিচারে পোনা নিধন ও অবৈধ ট্রলিংয়ের মতো মানবসৃষ্ট কারণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনকেও দায়ী করছেন জেলেরা। মাছের এই আকালে বাজার মূল্যের পাশাপাশি ধাক্কা খেয়েছে সরকারের রাজস্ব আয়ও।

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব আদায়ের রেকর্ড

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব আদায়ের রেকর্ড

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরুর প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। দুই হাজার ৫০০ টন মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে পাঁচ কোটি দশ লাখ টাকার বেশি। পর্যাপ্ত মাছ ধরা পড়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি টাকা ছাড়াবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।

বিদ্যুৎ সংযোগে কারচুপি বাড়াচ্ছে লোডশেডিং ও রাজস্ব ক্ষতি!

বিদ্যুৎ সংযোগে কারচুপি বাড়াচ্ছে লোডশেডিং ও রাজস্ব ক্ষতি!

গ্যারেজগুলোতে দিন-রাত শত শত মেগাওয়াট বিদ্যুৎ চুরি হচ্ছে নজরদারির অভাবে। গ্যারেজ মালিকরা আবাসিকের সংযোগ নিয়ে চালাচ্ছেন ব্যাটারিচালিত রিকশা চার্জের বাণিজ্যিক কাজ। যে কারণে সরকার রাজস্ব হারাচ্ছে হাজার কোটি টাকা, এছাড়া লোডশেডিংও বাড়ছে ব্যাপক হারে। বিদ্যুৎমন্ত্রী জানান, অনিয়মের কারণে রাত ১২টার পর বিদ্যুতের চাহিদা গিয়ে ঠেকেছে ১৮ হাজার মেগাওয়াটে। বিশেষজ্ঞরা বলছেন, এই বোঝা পরোক্ষভাবে বৈধ গ্রাহকদের ওপর এসে পড়ছে।

জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র— প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছে ২৫টি মার্কিন কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধিরা। সকালে সচিবালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন আরও জানান, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন শীর্ষ কোম্পানিগুলো।

চলতি অর্থবছরে নাসিকের বাজেট ১ হাজার কোটি টাকার বেশি

চলতি অর্থবছরে নাসিকের বাজেট ১ হাজার কোটি টাকার বেশি

নতুন করে কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। প্রস্তাবিত এ বাজেটে বছর শেষে ১৩০ কোটি টাকারও বেশি উদ্বৃত্ত থাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজস্বের অর্থ খরচ না করেই বিশ্বকাপ সম্প্রচার করেছে সরকার: তথ্যমন্ত্রী

রাজস্বের অর্থ খরচ না করেই বিশ্বকাপ সম্প্রচার করেছে সরকার: তথ্যমন্ত্রী

সরকার এ বছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া আগামী বিশ্বকাপকে লাভজনক পর্যায়ে নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: বাংলাদেশ রেলওয়ে

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: বাংলাদেশ রেলওয়ে

রাজশাহীতে গত মঙ্গলবারের (২১ জুলাই) ৯ ঘণ্টা রেল অবরোধে ১০টি আন্তঃনগরসহ ১৯টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং দু’টি আন্তঃনগরসহ ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশন ও ট্রেনে অবস্থান করা ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন এবং সরকারের ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজস্ব আদায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা, কাস্টমসে ১৭০২ মামলা: সংসদে অর্থমন্ত্রী

রাজস্ব আদায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা, কাস্টমসে ১৭০২ মামলা: সংসদে অর্থমন্ত্রী

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে চার লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, কাস্টমস সংক্রান্ত কর ফাঁকির দায়ে এ পর্যন্ত এক হাজার ৭০২টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ২৯২টি মামলা।

চলতি অর্থবছরে রাজস্ব আহরণের পরিস্থিতি আশাব্যঞ্জক: অর্থমন্ত্রী

চলতি অর্থবছরে রাজস্ব আহরণের পরিস্থিতি আশাব্যঞ্জক: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চলতি অর্থবছরে রাজস্ব আহরণের পরিস্থিতি আশাব্যঞ্জক। রাজস্ব আদায় খুবই ভালো হবে। এনবিআরের সবাই প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ, আমরা নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, সবাইকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের - এনবিআরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে প্রস্তাবিত ‘টুরাপ’ স্থগিতে সাত এমপির আহ্বান

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে প্রস্তাবিত ‘টুরাপ’ স্থগিতে সাত এমপির আহ্বান

মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগে প্রস্তাবিত ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম (তুরাপ) বাস্তবায়ন অবিলম্বে স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশটির সাতজন সংসদ সদস্য। তাদের অভিযোগ, পর্যাপ্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে টুরাপ চালু করা হলে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় আরেকটি বেসরকারি একচেটিয়া নিয়ন্ত্রণ (প্রাইভেট মনোপলি) প্রতিষ্ঠিত হতে পারে।