
ঝিনাইদহ-যশোর মহাসড়ক: মেয়াদ ফুরালেও কাজ হয়েছে মাত্র ১০ শতাংশ
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণের কাজ চলছে ধীর গতিতে। বাড়ানো হয়েছে কাজের মেয়াদ, সেটিও শেষের পথে। অথচ কাজ হয়েছে মাত্র ১০ শতাংশ। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। জেলা প্রশাসন বলছে, প্রকল্পকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে। আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জমি বুঝে পেলেও স্থাপনা অপসারণ না হওয়ায় পুরোদমে শুরু হচ্ছে না কাজ।

আইনি জটিলতায় স্থবির পাবনার আধুনিক মর্গ নির্মাণ: স্বজনদের চরম ভোগান্তি
পাবনায় মামলার মারপ্যাঁচে পড়ে বন্ধ রয়েছে আধুনিক মর্গ নির্মাণ প্রকল্পের কাজ। অস্বাভাবিক মৃত্যুর পর আধুনিক হিমঘরের অভাবে পাবনায় ন্যূনতম সম্মানটুকুও মিলছে না সুরতহালে আসা মৃতদেহের। নির্মাণাধীন ভবন ঘিরে গড়ে উঠেছে মাদক সেবীদের আখড়া। মামলা জটিলতা কাটিয়ে প্রকল্পটি দ্রুত আলোর মুখ দেখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালকরা
গ্যাস সংকটে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি ফিলিং স্টেশন। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে ফিলিং স্টেশনগুলোতে পুরোপুরিভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে।

ঈদের ছুটিতে রাতারগুলে পর্যটকদের উপচেপড়া ভিড়, ভোগান্তি সড়কে
সিলেটের সুন্দরবনখ্যাত মিঠাপানির জলাবন রাতারগুলে ঈদের ছুটির আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। মনোমুগ্ধকর এই জলাবনের সৌন্দর্য উপভোগে দেশ-বিদেশের দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে। তবে বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা আর অবকাঠামোগত সীমাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদের।

ঈদযাত্রায় জ্যামের সঙ্গে ভোগান্তি বাড়াচ্ছে বৃষ্টি
একদিন পর ঈদ। দফায় দফায় বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ ঘরমুখো মানুষ দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিলেও বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে যাচ্ছেন। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে মানুষ।

সামান্য বৃষ্টিতেই কিশোরগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে নাগরিকরা
কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে চরম জলাবদ্ধতা। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের চলাচল। পৌর কর্তৃপক্ষ বলছে বাজেট স্বল্পতায় নেয়া যাচ্ছে না কোন পদক্ষেপ।

রাজবাড়ীতে চিকিৎসক সংকটে ব্যহত হামের চিকিৎসা, ভোগান্তিতে রোগীরা
সারা দেশে যখন হাম রোগের প্রকোপে শিশু মৃত্যুর খবর উদ্বেগ বাড়াচ্ছে এবং সরকারিভাবে শিশুদের যত্ন নিতে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে, ঠিক সেই সময় রাজবাড়ী সদর হাসপাতালে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আজ (শনিবার, ২ মে) সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকরা সকালেই টিকিট কেটে শিশুদের নিয়ে শতাধিক চিকিৎসকের চেম্বারের সামনে অপেক্ষা করছেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা চিকিৎসকের সাক্ষাৎ পাচ্ছেন না।

সিলেটে পেট্রোল-অকটেনে স্বস্তি থাকলেও ডিজেল সংকটে চরম ভোগান্তি
সারাদেশে যখন জ্বালানি তেলের তীব্র সংকট, ঠিক সেসময়ে পেট্রোল ও অকটেন সরবরাহে রেশনিং না থাকায় সিলেট মহানগরের কোনো ফিলিং স্টেশনেই দেখা যাচ্ছে না যানবাহনের দীর্ঘ সারি। তবে ডিজেল সংকটে চরম ভোগান্তিতে সংশ্লিষ্ট খাতের গ্রাহক ও সেবাগ্রহীতারা। ডিপো সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও হঠাৎ চাহিদা বাড়ায় ডিজেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। নাগরিক প্রতিনিধিদের মতে, ডিজেলের সুষম বণ্টন নিশ্চিত করতে কার্যকর বিপণন ও জোরদার মনিটরিং জরুরি।

সরকার জ্বালানির মজুত পর্যাপ্ত বললেও মাঠ পর্যায়ে ভোগান্তি, সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর
মাঠ পর্যায়ে দীর্ঘ লাইন আর ভোগান্তি থাকলেও সরকার বলছে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ চেইন স্বাভাবিক আছে। তবে প্যানিক বাইং আর গুজবই পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায়, আতঙ্ক নয় সচেতন ও সাশ্রয়ী ব্যবহারের ওপরই এখন জোর দিচ্ছে সরকার।

দিনাজপুরে তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ভোগান্তি বাড়ছে যাত্রীদের
দিনাজপুরে জ্বালানি তেলের সংকট কাটছেই না। অকটেন ও পেট্রোলের পাশাপাশি এবার ডিজেলের ঘাটতিও প্রকট হয়ে উঠেছে। এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলাচলে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক, মালিক এবং সাধারণ যাত্রীরা।

জ্বালানি সংকট: একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে পাম্প বন্ধ
জ্বালানি সংকটে বদলায়নি রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায় চালকদের। তবে কিছু এলাকার পাম্প বন্ধ থাকায় ভোগান্তির অভিযোগ করেন ক্রেতারা। অন্যদিকে, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার দাবি পাম্প মালিকদের।

জ্বালানি সংকটে পাম্পে দীর্ঘ লাইন; কোথাও কোথাও সরবরাহ বন্ধ
মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকটের প্রভাব রাজধানীতেও স্পষ্ট। আজ (বুধবার, ২৫ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চালকদের।