
সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের আহ্বান
সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু বা নবায়ন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। গতকাল (মঙ্গলবার, ,৩০ জুন) সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিয়মিত বিদেশি কর্মীদের মানবিক বিবেচনায় জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। এই কর্মসূচির আওতায় বাংলাদেশ দূতাবাস, বৈরুতের মাধ্যমে আবেদন করা দ্বিতীয় ধাপের আরও ১৭০ জন বাংলাদেশির এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দিয়েছে লেবাননের জেনারেল সিকিউরিটি।

শনিবার ঢাকায় পৌঁছাবে ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী (শনিবার, ৯ মে) সকালে ঢাকা পৌঁছাবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।

দাম্মাম-কাইসুমা হয়ে কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে দূতাবাস
সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা হয়ে কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে কুয়েতের সঙ্গে বাংলাদেশের আকাশ পথের যোগাযোগ।

নিরাপত্তাজনিত কারণে কুয়েতে রাষ্ট্রদূতের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বাতিল
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সরকারি বাসভবন ‘বাংলাদেশ হাউসে’ প্রতি বছরের মতো আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি এবছর স্থগিত করা হয়েছে।

ইরাকে যাওয়ার ৫ মাসের মাথায় একমাত্র ছেলের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার
স্বপ্ন পূরণের আগেই নিভে গেলো পরিবারের ভাগ্য পরিবর্তনে মাত্র ৫ মাস আগে ইরাকে পাড়ি জমানো বাবা-মায়ের একমাত্র ছেলে মেহেদি হাসান নাহিদের (২১) জীবনের আলো। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় নাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার।

ইরান-ইসরাইল যুদ্ধ: প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ জায়গায় অবস্থানের আহ্বান
ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে কাঠমাণ্ডুতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে দুই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়, যার মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: নেপালে বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ
নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দূতাবাসের কর্মকর্তারা ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ–ওমান কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সম্পর্ক দীর্ঘস্থায়ীর প্রত্যাশা
বাংলাদেশ-ওমান কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী, ওমান সুলতানের সশস্ত্র বাহিনীর ব্যান্ড ও অর্কেস্ট্রা দল। এমন আয়োজন দুই দেশের সম্পর্ককে আরও দীর্ঘস্থায়ী করবে বলে প্রত্যাশা রেখেছে দুই দেশের রাষ্ট্রদূতরা।

পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন করতে ভোগান্তিতে লেবাননের প্রবাসীরা
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হয়েছে পোস্টাল ভোট ব্যবস্থা। তবে রেজিস্ট্রেশন করতে গিয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন লেবাননে থাকা লক্ষাধিক প্রবাসী। দুই দফায় সময় বাড়ানো হলেও কাটেনি সমস্যার জট। যদিও সমাধানে আশ্বাস দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

কাতারে বাংলাদেশ দূতাবাসে অভিবাসী দিবস উদযাপন
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ শ্লোগানে কাতার বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫। কাতারের স্থানীয় সময় রোববার (২১ ডিসেম্বর) রাতে দোহা আল হিলাল বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে।