ফুটবল
ইংল্যান্ডকে হারিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত স্পেন

ইংল্যান্ডকে হারিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত স্পেন

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডকে হারিয়ে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকলো স্পেন। আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ক্রোয়েশিয়া।

সাদা-কালোদের সাফল্যই লক্ষ্য নতুন কোচ সান্টিয়াগো ভারেলার

সাদা-কালোদের সাফল্যই লক্ষ্য নতুন কোচ সান্টিয়াগো ভারেলার

মোহামেডানের নতুন কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্টিয়াগো ভারেলার লক্ষ্য একটাই মোহামেডানকে সাফল্য এনে দেয়া। ভারতে দীর্ঘদিন কোচিং করানোর পর এবার বাংলাদেশের ফুটবলে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন এ কোচ। সাদা-কালোদের দায়িত্ব নিয়ে শুরুতেই জানালেন, প্রতিটি ম্যাচে জয়ের জন্যই মাঠে নামতে চান তিনি।

উইয়েফা নেশন্স লিগ: ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে তিন পরাশক্তি

উইয়েফা নেশন্স লিগ: ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে তিন পরাশক্তি

উইয়েফা নেশন্স লিগের ম্যাচে রাতে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ডস, জার্মানি এবং পর্তুগাল।

মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মণ্ডলীর সংবর্ধনা

মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মণ্ডলীর সংবর্ধনা

মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মণ্ডলীর মাঝে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।

ওয়েম্বলিতে আজ রাতে ইংল্যান্ড-স্পেন মহারণ

ওয়েম্বলিতে আজ রাতে ইংল্যান্ড-স্পেন মহারণ

উয়েফা নেশনস লিগের ব্লকবাস্টার ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও স্বাগতিক ইংল্যান্ড। ওয়েম্বলিতে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় (রোববার, ২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায়।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগে ভাসছে আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগে ভাসছে আর্জেন্টিনা

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন কিংবদন্তি লিওনেল মেসি। এর আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আকাশী-নীলদের বিশেষ সিরিজ। মেসির শেষ ম্যাচে থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থরাও। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর মেসির বিদায়ী মুহূর্ত ঘিরে এখন আবেগে ভাসছে আর্জেন্টিনা।

বড় শাস্তির মুখে ম্যানসিটি

বড় শাস্তির মুখে ম্যানসিটি

প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরনের শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত কী ধরনের শাস্তি হতে পারে সে বিষয়ে চূড়ান্তে সিদ্ধান্ত পৌঁছায়নি স্বাধীন কমিশন।

নেশনস লিগ: এমবাপ্পের গোলে তুরস্কের বিপক্ষে ফ্রান্সের জয়

নেশনস লিগ: এমবাপ্পের গোলে তুরস্কের বিপক্ষে ফ্রান্সের জয়

নেশনস লিগের হাইভোল্টেজ রাতে ফুটবল বিশ্ব দেখল ডাগআউটের দুই মহাগুরুর ট্যাকটিক্যাল থ্রিলার। তুরস্কের হাই প্রেসের ফুটবলের সামনে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে জিতেছে জিনেদিন জিদানের দল ফ্রান্স। তবে আগামী কয়েক ম্যাচে চোটের কারণে জয়ের নায়ক এমবাপ্পেকে পাচ্ছেন না কোচ জিদান। অন্যদিকে, রবার্তো মানচিনির বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে দুঃস্বপ্নে রূপ দিল বেলজিয়াম। দলটির কাছে ২-০ গোলে হেরেছে ইতালি।

আর্থিক সংকট কাটাতে এবার ওল্ড ট্র্যাফোর্ডের ঘাস বিক্রি করলো ইউনাইটেড

আর্থিক সংকট কাটাতে এবার ওল্ড ট্র্যাফোর্ডের ঘাস বিক্রি করলো ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্থিক সংকট যেন পৌঁছেছে ওল্ড ট্র্যাফোর্ডের ঘাসেও! ক্লাবের পুরোনো মাঠের ঘাসের ছোট্ট অংশ বিক্রি হচ্ছে ১২৫ পাউন্ডে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ইউনাইটেডের সর্বশেষ আর্থিক হিসাব। যেখানে লোকসান কমার বদলে আরও বেড়েছে ঋণের বোঝা।

শেষ মুহূর্তের গোলে সম্মান বাঁচলো সেলেসাওদের

শেষ মুহূর্তের গোলে সম্মান বাঁচলো সেলেসাওদের

হারতে বসেছিলো ব্রাজিল, তবে শেষ মুহূর্তের নাটকে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে সম্মান বাঁচলো সেলেসাওদের। ইরানকুন্দার গোলের পর রায়ানের শেষ মুহূর্তের ঝলকে ভেঙেছে স্বাগতিক অস্ট্রেলিয়ার স্বপ্ন। ১-১ ড্র দিয়ে এবারের আন্তর্জাতিক উইন্ডো শুরু করেছে সেলেসাওরা।

মালয়েশিয়ার কাছে পাত্তাই পেলো না লাল-সবুজরা

মালয়েশিয়ার কাছে পাত্তাই পেলো না লাল-সবুজরা

ফিফা আসিয়ান কাপ

ফিফা আসিয়ান কাপের শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ। ছন্নছাড়া ফুটবলে থমাস ডুলির শিস্যরা এ ম্যাচে মালয়েশিয়ার গোছানো ফুটবলের সামনে পাত্তাই পায়নি। এর মাধ্যমে মালয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানের হার দিয়ে শুরু হলো টুর্নামেন্টে লাল-সবুজদের যাত্রা।

শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগ

শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগ

শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টম্বর) থেকে উয়েফা নেশনস লিগের নতুন আসর। শুরুর দিনেই মাঠে নামছে পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানির মতো বড় দল।