চ্যাম্পিয়ন্স লিগ: শেষ ১৬ এর মহারণে ভিন্ন ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ

বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার খোলোয়াড়দের অনুশীলন
বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার খোলোয়াড়দের অনুশীলন | ছবি: সংগৃহীত
1

গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে এবার শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ এর মহারণ। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মত শিরোপা প্রত্যাশী দলগুলো।

রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে উত্তাপ বাড়াচ্ছে নিউক্যাসল ইউনাইটেড-বার্সেলোনা ম্যাচ। স্বাগতিক নিউক্যাসলের বিপক্ষে সেন্টস জেমস পার্কে মাঠে রাত দুইটায় নামবে কাতালানরা।

গ্রুপ পর্বে এই মাঠে ২-১ গোলে জয়ের সুখস্মতি নিয়ে মাঠ ছেড়েছিল হ্যান্সি ফ্লিকের দল। তবে ছেড়ে কথা বলতে চাইবে না সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগে দাপট দেখানো নিউক্যাসলও।

একইসময়ে নিজেদের ঘরের মাঠে টটেনহ্যামকে আতিথেয়তা দিবে আরেক স্পানিশ ক্ল্যাব অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রিমিয়ার লিগে অবমননের শঙ্কায় থাকা স্পারদের বিরুদ্ধে হেসেখেলেই জিততে চান দিয়েগো সিমিওনে।

আরেক জায়ান্টস ক্লাব বায়ার্ন মিউনিখ মাঠে নামবে ইতালির ক্লাব আতালান্তার মাঠে। সবশেষ ১৪ বারের মধ্যে ১৩ বারই শেষ ১৬ এর বাধা টপকে যাওয়া মিউনিখের চোখ সহজ জয়ে।

এসএস