গেওদিস পার্কে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কেউ। ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন দুই গোলরক্ষক। ন্যাশভিলের ব্রায়ান শোয়াকে ও মায়ামির ডেইন সেন্ট ক্লেয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।
বিশেষ করে দ্বিতীয়ার্ধে মেসির নেয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন শোয়াকে, ফলে হাতছাড়া হয় তার সম্ভাব্য ৯০০তম ক্যারিয়ার গোল। অন্যদিকে ন্যাশভিলের হয়ে গোলের খুব কাছাকাছি গিয়েছিলেন তারকা মিডফিল্ডার হ্যানি মুখতার। তবে তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
আরও পড়ুন:
আগামী বুধবার (১৮ মার্চ) ফ্লোরিডার চেইস স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে দুই দল। জয়ী দল শেষ আটে খেলবে ক্লাব আমেরিকা অথবা ফিলাডেলফিয়া এফসির এর বিপক্ষে।
এরআগে, গত শনিবার (৮ মার্চ) মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি তার ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেন। এটি ছিল মিয়ামির হয়ে তার ৮০তম গোল।




