
অফলাইন গেমস এখনো কেনো জনপ্রিয়
স্মার্টফোন আর হাই-স্পিড ইন্টারনেটের যুগে পুরো পৃথিবীই এখন অনলাইন নির্ভর। তবে এখনো স্মার্টফোন বা কম্পিউটারে অফলাইন গেমের জনপ্রিয়তা টিকে রয়েছে। এসব গেম খেলতে অনলাইনে থাকার বা ইন্টারনেটে যুক্ত হওয়ার প্রয়োজন হয় না। আর একবার গেম খেলা শুরু হলে চোখের পলকে সময় কেটে যায়।

এআই দিয়ে বানানো নিম্নমানের ভিডিওর বিরুদ্ধে কড়া অবস্থানে ইউটিউব
ভবিষ্যতে কনটেন্ট নির্মাতাদের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে ইউটিউব। বার্তায় জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি নিম্নমানের বা দর্শকদের বিরক্তিকর মনে হওয়া ভিডিও দিয়ে আর উপার্জন করা যাবে না। পাশপাশি প্ল্যাটফর্মটি ‘অকৃত্রিম কনটেন্ট’ (ইনঅথেনটিক কনটেন্ট) সংক্রান্ত তাদের নীতিমালা আরও স্পষ্ট করেছে। এর মাধ্যমে কম পরিশ্রমে তৈরি করা এআই ‘স্লপ’ বা আবর্জনার মতো কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্ল্যাটফর্মটি।

টেস্টিংয়ের সময় ৩ প্রতিষ্ঠানের সার্ভারে ক্লডের অনুপ্রবেশ; নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সাইবার নিরাপত্তা পরীক্ষার (সাইবার সিকিউরিটি টেস্ট) সময় তিনটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেমে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও হামলা চালিয়েছে মার্কিন এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক উদ্ভাবিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল ‘ক্লড’। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি গ্রীষ্মের শেষেই প্রসেসরের দাম বাড়াতে পারে কোয়ালকম
চলতি বছরের গ্রীষ্মের শেষে প্রসেসরসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর কথা ভাবছে কোয়ালকম। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এনগ্যাজেটের।

কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশের সঙ্গে বর্তমানে বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতাও বাড়ছে। এর মধ্যে এআইয়ের অ্যাডভান্সড মডেলে শক্তি যোগায় এমন হার্ডওয়্যার রয়েছে। এদের মধ্যে বর্তমানে নিজেদের কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক। দ্য ইনফরমেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়নার।

চলতি বছর নাথিংয়ের নতুন কোনো ডিভাইস আনছে না সিএমএফ
চলতি বছর নতুন কোনো স্মার্টফোন বাজারে ছাড়ছে না প্রযুক্তি প্রতিষ্ঠান ‘নাথিং’-এর বাজেট-বান্ধব সাব-ব্র্যান্ড সিএমএফ। ফলে ‘ফোন প্রো ২’-এর উত্তরসূরি দেখার জন্য প্রযুক্তিপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। খবর এনগ্যাজেট।

গুগলের নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ
গুগলের নতুন স্মার্ট হোম স্পিকার বাজারে আসার ঠিক পরদিনই পুরোনো দুটি জনপ্রিয় মডেলের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেটের।

‘বাবল মাল্টি-টাস্কিং’ ও ফোল্ডেবল গেমিং মোডসহ অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন
আনুষ্ঠানিকভাবে নিজেদের হালনাগাদ মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করেছে গুগল। আজ থেকে কোম্পানিটির পিক্সেল ডিভাইসে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা যাবে। বছরের বাকি সময়ে পর্যায়ক্রমে এ আপডেট অন্যান্য ডিভাইসে পৌঁছে যাবে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতে সাময়িকভাবে টেলিগ্রাম বন্ধ ঘোষণা
ভারতে সাময়িকভাবে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্লক করা হয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র টেলিগ্রামে আগেই ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে এর ফল বাতিল করেছে সরকার।

পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ ফক্সকনের
পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক্স জায়ান্ট ফক্সকন। ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে সফলভাবে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পেন্টাগনের সঙ্গে শীর্ষ সাত এআই প্রতিষ্ঠানের চুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিশ্বের সাত শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পেন্টাগন। শুক্রবার দেয়া এক বিবৃতিতে চুক্তির বিষয়ে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের। প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিরক্ষা বিভাগের ক্লাসিফাইড নেটওয়ার্কে কোম্পানিগুলোর আধুনিক সক্ষমতার ব্যবহার নিশ্চিত এবং সামরিক বাহিনীতে এআই সেবাদাতাদের পরিধি আরও বিস্তৃত করতেই এ উদ্যোগ।

এআই ও জেনএআই খাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যয় ৩৭০ বিলিয়ন ডলারে পৌঁছাবে
আগামী তিন বছরের মধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এআই ও জেনএআই খাতে ব্যয় ৩৭০ বিলিয়ন বা সাইত্রিশ হাজার কোটি ডলারে পৌঁছাবে। যা বর্তমান সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিএলসি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।