
রাঙামাটিতে ৫ দিনে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ২৯
রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জেলা পুলিশ বিভাগ। এরইমধ্যে কোতয়ালী থানা পুলিশ গেল ৫ দিনের অভিযানে ডাকাত, ধর্ষক, মাদককারবারি ও মাদকসেবীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৬০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ।

দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ
নাটোরের গুরুদাসপুরের নন্দকুঁজা নদীতে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় সুরতহাল রিপোর্ট করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে গুরুদাসপুর থানার দুই পুলিশ সদস্য। এই ঘটনায় উপ-পরিদর্শক আবুল বাশার ও কনস্টেবল রাকিবকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ সুপার।

নরসিংদীতে সপ্তাহব্যাপী পুলিশের অভিযান; অস্ত্র-মাদক ও চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২৩৭
নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই সমন্বিত অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আজ (বুধবার, ১৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়।

রাঙামাটি কোতয়ালী পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার ৬
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে জুয়াড়ি, দাঙ্গাবাজ, মাদকসেবী ও মোটরসাইকেল চোরসহ ছয়জন গ্রেপ্তার। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাত এএসপি ও ৪৯ ওসির বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি
সাতজন সহকারী পুলিশ কমিশনার (এএসপি) পদমর্যাদার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ (ওসি) ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
তিন জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই তিন জেলার বর্তমান পুলিশ সুপারসহ আরও দুই কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ ও এপিবিএন-এ বদলি করা হয়েছে।

দুই সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক
দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

নেত্রকোণার বড় বাজারে আগুন, পুড়ে গেছে ৬ দোকান
নেত্রকোণা পৌর শহরের বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় পাঁচজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার; গুলি-ইয়াবা ও টাকা উদ্ধার
নোয়াখালীতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ৪০ পিস ইয়াবা ও দু’টি মোটরসাইকেলসহ আনোয়ার হোসেন টিটু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

খুন ও অস্ত্র মামলায় ডেভিড ইমনসহ ৪ আসামি কারাগারে
খুন ও অস্ত্র উদ্ধারের দুই মামলায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনসহ চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিকেল সাড়ে ৩টায় হাজির করে পুলিশ।

বামনায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর লেবুবাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার
বরগুনার বামনা উপজেলায় নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টার মাথায় মাকসুদা নামের চার বছর বয়সী এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাকসুদা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে।