
খেলোয়াড়-কোচ উভয় ভূমিকায় ইতিহাস গড়ে আবেগাপ্লুত আশরাফুল
কার্ডিফ থেকে ডারউইন-দুটি ভিন্ন সময়, দুটি ভিন্ন ভূমিকা, কিন্তু ইতিহাস গড়ার নায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া আশরাফুল এবার ২০২৬ সালে এসে লাল-সবুজ দলকে ডারউইনে টেস্ট জেতালেন ডাগআউটে বসে। অস্ট্রেলিয়ার মাটিতে এমন অবিশ্বাস্য সাফল্যের পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।

অজিদের হারিয়ে বিশ্ব ক্রিকেটকে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ— পেস বোলিং কোচ
ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে টাইগাররা। বিদেশের মাটিতে এই ঐতিহাসিক জয়ের পর পেস বোলিং ইউনিটকে কৃতিত্ব দিচ্ছেন জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, অজিদের হারিয়ে বিশ্ব ক্রিকেটকে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের বোলিং আমাদের তটস্থ রাখবে— আসন্ন সিরিজ প্রসঙ্গে প্রোটিয়া অধিনায়ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। লর্ডসের ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শান্তদের জন্য ঘরের মাঠে দুই সিরিজ ছাড়াও সামনে দক্ষিণ আফ্রিকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই সিরিজ নিয়ে সফরকারী টাইগারদের জন্য সমীহ দেখালেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে বেশ সতর্ক তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলো ক্রিকেট দলের একাংশ
অস্ট্রেলিয়া সফর শেষে গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ সমতা রেখে সফর শেষ করেছে টাইগাররা।

ম্যাচ জিততে উইকেটের সুবিধা নিয়েছে অস্ট্রেলিয়া: হাবিবুল বাশার
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করা ও টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে আসাকে বড় অর্জন বলে মনে করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়া ম্যাচ জিততে উইকেটের সুবিধা নিয়েছে অজিরা, এমন মন্তব্যও করেন তিনি।

লজ্জার হারেও টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে লজ্জার হারের পরও নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করলো বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

ম্যাকাইয়ে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘নড়বড়ে’ টাইগারদের অবস্থান
সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় রকমের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। টেবিলের চারে থাকলেও পয়েন্ট শতাংশ কমে আসায় কিছুটা হুমকিতে টাইগারদের অবস্থান। চলমান কলম্বো টেস্টে ভারত জয় পেলে তারাই দখল নেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থান।

দু’বার ব্যাট করেও টাইগাররা পারলো না ২১০ রান করতে
ম্যাকাই টেস্টে লজ্জার চূড়ান্ত রূপই যেন দেখলো টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বোলারদের বীরত্বে কালি লাগিয়ে দুই ইনিংসেই ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের নিচে অলআউট হয়েছে সাদমান-লিটনরা।

ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারলো টাইগাররা। তবে এ ম্যাচ হারলেও প্রথম ম্যাচে জয় থাকায় অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের ট্রফি ভাগাভাগি করবে বাংলাদেশ।

টাইগারদের ‘চার শূন্যের’ ইনিংস থামলো ৬৪ রানে
ম্যাকাইয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটারদের মধ্যে চারজন সাজঘরে ফিরেছেন কোনো রান যোগ না করেই।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, ফিরছেন তানজিদ-মুশফিক
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল (শনিবার, ২১ আগস্ট) সকাল ৬টায় ম্যাকাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চোটের শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তানজিদ তামিম, সুস্থ আছেন মুশফিকুর রহিমও। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে ঠাণ্ডা ও বাতাস বেশি থাকায় উইকেটে থাকতে পারে অতিরিক্ত বাউন্সও।

ম্যাকাইয়ে প্রস্তুত বাংলাদেশ, দ্বিতীয় টেস্ট জয়ে আত্মবিশ্বাসী শরিফুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফ্লাইট বিলম্বের কারণে আজ (বুধবার, ১৯ আগস্ট) অনুশীলন বাতিল করলেও জিমে ঘাম ঝরিয়েছেন শান্ত-মিরাজরা। দ্বিতীয় টেস্ট জিততে টাইগাররা আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম।