Recent event

ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের অস্ত্রোপচার সম্পন্ন

ইংল্যান্ডের অধিনায়ক স্টোকসের অস্ত্রোপচার সম্পন্ন
ইংল্যান্ডের অধিনায়ক স্টোকসের অস্ত্রোপচার সম্পন্ন | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এর আগে গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে তার চোখের নীচে বেশ খানিকটা জায়গায় নীলচে দাগ দেখা যায়। গালে ও ঠোঁটে ছিল চামড়া ছেঁড়া দাগ, আর নাকে ছিল ব্যান্ডেজ। ছবির ক্যাপশনে স্টোকস লেখেন, ক্রিকেট বলটার অবস্থা দেখলে অবাক হতেন।

আরও পড়ুন:

এরপর গত মঙ্গলবার ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে আবার একটি ছবি পোস্ট করে, ক্যাপশনে লেখেন, দেখতে হয়তো তেমন লাগছে না, কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে।

এদিকে, কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে ডারহামের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে স্টোকসের। এরপর ৪ জুন ৩৫তম জন্মদিনের দিন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে তার।

তবে, লাল বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান বলে স্পষ্ট জানালেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

জেআর