গাজা উপত্যকা
যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা, তিন বছরে গাজায় নিহত প্রতি ৩০ জনে একজন

যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা, তিন বছরে গাজায় নিহত প্রতি ৩০ জনে একজন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার আগ্রাসনের তিন বছর পূর্ণ হল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর থেকে উপত্যকাটিতে অবিরাম সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। টানা তিন বছরের হামলায় গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িঘর গুঁড়িয়ে দেয়া, হাজার হাজার মানুষের প্রাণহানি এবং মৌলিক সেবাগুলো পুরোপুরি ভেঙে পড়ার মধ্য দিয়ে উপত্যকাজুড়ে তৈরি হয়েছে শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়।

ইসরাইলের তিন বছরের আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজা, বিপন্ন জনজীবন

ইসরাইলের তিন বছরের আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজা, বিপন্ন জনজীবন

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলের রক্তক্ষয়ী ও সর্বাত্মক হামলায় তিন বছর পার করেছে অবরুদ্ধ গাজা উপত্যকা। দীর্ঘ এই সময়ে চালানো নির্বিচার বিমান ও স্থল হামলায় সম্পূর্ণ অচেনা এক জনপদে পরিণত হয়েছে ফিলিস্তিনের এই ভূখণ্ড। বসতবাড়ি ও নাগরিক অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপত্যকার বাসিন্দারা। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গাজা থেকে ঘুড়ি উড়ানোকে ‘যুদ্ধের শামিল’ বললো ইসরাইল

গাজা থেকে ঘুড়ি উড়ানোকে ‘যুদ্ধের শামিল’ বললো ইসরাইল

গাজা উপত্যকা থেকে ইসরাইলি সীমান্তের দিকে ঘুড়ি উড়ানোর ঘটনাকে ‘যুদ্ধের শামিল’ হিসেবে ঘোষণা করেছে ইসরাইল। এ ঘটনায় ঘুড়ি উড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হামলা জোরদার এবং গাজার সংশ্লিষ্ট এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

গাজায় ইসরাইলি অবস্থানে হামলা চালানোর হুঁশিয়ারি আইআরজিসির

গাজায় ইসরাইলি অবস্থানে হামলা চালানোর হুঁশিয়ারি আইআরজিসির

গাজা উপত্যকার ইসরাইলি অবস্থানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

পশ্চিম তীরে আরও ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

পশ্চিম তীরে আরও ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থি রাজনীতিবিদ এবং বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। গতকাল (সোমবার, ১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি অনায়াসে পাশ হয়। এতে গাজায় যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরিকল্পনাকে সমর্থন জানানো হয়েছে এবং উপত্যকায় একটি আন্তর্জাতিক ‘স্থিতিশীলতা বাহিনী’ গঠনের অনুমোদন দেয়া হয়েছে। খবর বিবিসির।

গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ৯ বেকারিতে দিনে ৩ লাখ রুটি উৎপাদন

গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ৯ বেকারিতে দিনে ৩ লাখ রুটি উৎপাদন

দুর্ভিক্ষের লাগাম টানতে গাজা উপত্যকার নয়টি বেকারিতে প্রতিদিন তৈরি হচ্ছে তিন লাখ রুটি। তবে ক্ষুধার্ত গাজাবাসীর চাহিদার তুলনায় কম হওয়ায় উপত্যকা জুড়ে আরও ৩০টি বেকারি পুনরায় চালুর চেষ্টা করছে জাতিসংঘ। এদিকে ত্রাণ ঢুকলেও গাজা সিটি এবং উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে মৃত্যুঝুঁকি কমাতে শিশুদের জন্য পুষ্টি সহায়তা বিতরণে অগ্রাধিকার দেয়ার আহ্বান ইউনিসেফের।

ইসরাইলি আগ্রাসনের দুই বছর: ৬৭ হাজার ফিলিস্তিনির প্রাণহানি

ইসরাইলি আগ্রাসনের দুই বছর: ৬৭ হাজার ফিলিস্তিনির প্রাণহানি

ক্ষতির পরিমাণ প্রায় ৭ হাজার কোটি ডলার

গেলো দুই বছরে গাজা উপত্যকায় ২ লাখ টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরাইল। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে গাজার ৯০ শতাংশ ঘরবাড়ি। ২১ লাখ ফিলিস্তিনির মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ১৯ লাখ। ৬৭ হাজার প্রাণহানির ৮০ শতাংশই বেসামরিক। ইসরাইলি হামলায় গাজায় ক্ষতির পরিমাণ প্রায় ৭ হাজার কোটি ডলার।

গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের পরিকল্পনা নিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু। চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপন করবে ইসরাইলি প্রধানমন্ত্রী। এদিকে প্রয়োজনের মাত্র ১৪ শতাংশ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরাইল সরকার। তাই প্রতিনিয়ত দুর্ভিক্ষ পরিস্থিতির অবনতি হচ্ছে। সোমবার (৪ আগস্ট) দিনভর ইসরাইলি হামলায় উপত্যকায় ৩৬ ত্রাণপ্রত্যাশীসহ ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন বলছে, উপত্যকাটিতে প্রতিদিন ২৮ শিশুর প্রাণ ঝড়ছে।

ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় ব্যাপক ক্ষুধা ও মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীন মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি এটিকে ‘বিশ্ব বিবেকের জন্য এক নৈতিক সংকট’ বলেও অভিহিত করেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজায় ৬০ দিনের অস্ত্রবিরতি শর্ত মেনে নিয়েছে ইসরাইল

গাজায় ৬০ দিনের অস্ত্রবিরতি শর্ত মেনে নিয়েছে ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬০ দিনের অস্ত্রবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরাইল। আজ (বুধবার, ২ জুলাই) ভোরে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তগুলো কী, সেটি স্পষ্ট করেননি তিনি।

যুদ্ধবন্দির মুক্তি নয়, গাজা বিজয়ই ইসরাইলের লক্ষ্য

যুদ্ধবন্দির মুক্তি নয়, গাজা বিজয়ই ইসরাইলের লক্ষ্য

গাজায় যুদ্ধের মূল লক্ষ্য বন্দিদের মুক্ত করা নয়, হামাসের বিরুদ্ধে বিজয় অর্জন, এমন বিস্ফোরক কথা বলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (বৃহস্পতিবার, ২ মে) জেরুজালেমে এক বক্তব্যে তিনি জানান, শত্রুপক্ষের বিরুদ্ধে ইসরাইল জয় পাবেই। এদিকে প্রায় দুই মাস ধরে গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। এতে করে গণহত্যার চেয়ে খাদ্য সংকটে আরও বেশি ফিলিস্তিনি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উপত্যকায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেছে আরও ৩১ ফিলিস্তিনির।