আইআরজিসির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ, কাতারে গ্রেপ্তার ১০

কাতারের রাজধানী দোহার ওয়েস্ট বে ডিস্ট্রিক্ট
কাতারের রাজধানী দোহার ওয়েস্ট বে ডিস্ট্রিক্ট | ছবি: আল জাজিরা
0

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) পক্ষে কাজ করায় গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, নিবিড় নজরদারি ও অনুসরণ কার্যক্রমের মাধ্যমে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাজ ছিল গুরুত্বপূর্ণ ও সামরিক অবকাঠামো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকা আরও তিনজনকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। তাদের ড্রোন ব্যবহারে প্রশিক্ষণ দেয়া হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সংবেদনশীল স্থাপনার অবস্থান ও কো-অর্ডিনেটস, পাশাপাশি কমিউনিকেশন ডিভাইস ও টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট পাওয়া গিয়েছে।

তদন্তের সময় আটক ব্যক্তিরা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়িত্ব দেয়া হয়েছিল বলে জানিয়েছেন বলে কর্তৃপক্ষের দাবি।

দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার এবং সন্দেহজনক তৎপরতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

এএম