মধ্যপ্রাচ্যে সংঘাত: নিরাপত্তা শঙ্কায় বাতিল ৩৯১ ফ্লাইট

যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ বিমান চলাচল
যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ বিমান চলাচল | ছবি: এখন টিভি
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা। এ কারণে নিরাপত্তা শঙ্কায় আজ (বুধবার, ১১ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৪টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হলো।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো— কুয়েতের ২টি, সংযুক্ত আরব আমিরাতের এয়ার অ্যারাবিয়ার ৪টি, বাহারাইনের গালফ এয়ারের ২টি, কাতারের ৪টি, এমিরেটসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি এবং ফ্লাই-দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি।

আরও পড়ুন:

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি ও ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।

জেআর