দোহায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

দোহায় একটি সড়কের দূরে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে
দোহায় একটি সড়কের দূরে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে | ছবি: রয়টার্স
1

দোহায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু করেছে কাতার। সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে তাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা হয়েছে।’

এর আগে চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতের যুক্তরাষ্ট্র দূতাবাস এবং দুবাইয়ের যুক্তরাষ্ট্র কনস্যুলেটে ড্রোন হামলার ঘটনা ঘটে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের ‘অবিলম্বে’ মধ্যপ্রাচ্য ছাড়তে সতর্কবার্তা দেয়। একই সময়ে অঞ্চলটি থেকে বহু ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়।

আরও পড়ুন:

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের জন্য চার্টার ফ্লাইট বুকিংয়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সরকার। পাশাপাশি অন্যত্র আটকে পড়াদের বাণিজ্যিক ফ্লাইটে টিকিট কাটতে সহায়তা চাওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার ৫০০ নাগরিক মধ্যপ্রাচ্য থেকে ফিরে গেছেন।

এএম