কাতারে ভিসার মেয়াদ শেষ হলেও ‘স্বয়ংক্রিয়ভাবে’ এক মাস বাড়ছে

দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটিতে যেসব প্রবেশ ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার কাছাকাছি আছে, সেগুলোর জন্য এক মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই নতুন নিয়ম ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

আজ (মঙ্গরবার, ৩ মার্চ) দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, এই মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রক্রিয়াকৃত হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট দপ্তরে যাওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেয়ার প্রয়োজনও নেই।

আরও পড়ুন:

তবে যাদের ভিসা-সংক্রান্ত লঙ্ঘনের তারিখ ২৮ ফেব্রুয়ারির আগে, তাদের নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে।

এনএইচ