ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি: সংগৃহীত
0

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য। কাতারে অবস্থিত বিমান স্কোয়াড্রনে নতুন ৪টি ইউরোফাইটার টাইফুন মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

চলমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য। তেহরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাতারে নিজেদের বিমান স্কোয়াড্রোনে অতিরিক্ত চারটি ইউরোফাইটার টাইফুন মোতায়েন করবে লন্ডন। নতুন যুদ্ধবিমানগুলো আগে থেকে থাকা ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে অঞ্চলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা উপস্থিতি আরও জোরদার করবে বলে জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এর আগে যুক্তরাষ্ট্রকে সীমিত পরিসরে প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

আরও পড়ুন:

স্টারমার জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ এবং নিরীহ মানুষের প্রাণহানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের অনুরোধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আমরা সরাসরি যুদ্ধে জড়াতে চাই না। তবে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা দেয়া আমাদের প্রধান দায়িত্ব। এ কারণে যুক্তরাষ্ট্রকে অনুরোধের ভিত্তিতে আমাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছি।’

এদিকে, ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আটকে পড়া ব্রিটিশদের ফেরাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত প্রায় ৪ হাজার ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন।

জেআর