
ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা করছে ইউজিসি
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সম্পৃক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি শুরু, জেনে নিন আবেদন পদ্ধতি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (Bangladesh Open University - BOU) ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুল বা অনুষদের অধীনে এমফিল (MPhil) এবং পিএইচডি (PhD) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত নিয়মে আবেদন সম্পন্ন করতে পারবেন (BOU MPhil & PhD Admission 2026)।

বিনা খরচে ইতালিতে পড়াশোনার সুযোগ, পাবেন যারা
ইউরোপের অন্যতম জনপ্রিয় ও সমৃদ্ধশালী দেশ ইতালিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বহু বাংলাদেশি শিক্ষার্থী। তবে ইউরোপে পড়াশোনা ও থাকার খরচ জোগানো অনেক সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই আর্থিক বাধা দূর করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফ (100% Tuition Fee Waiver) ও নানা বৃত্তির সুযোগ নিয়ে এসেছে ইতালির বিখ্যাত বোকোনি বিশ্ববিদ্যালয় (Bocconi University)। প্রতিষ্ঠানটি ২০২৭-২৮ শিক্ষাবর্ষের (Academic Year 2027-2028) জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা প্রদান করছে (Study in Italy for Free)।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহাদী আমিন
উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন।

স্বপ্নপূরণে ছাত্রদল নেতা নাজমুলের পাশে প্রধানমন্ত্রী
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়া তরুণ নাজমুলের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মো. নাজমুল হাসান। এদিন উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান দেয়া হয় তাকে।

জার্মানিতে স্কলারশিপ, মাসিক ভাতাসহ যে যে সুবিধা থাকছে
বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণাগার এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। যারা দেশটিতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এসেছে বড় একটি সুযোগ। জার্মান ভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘হান্স সাইডেল ফাউন্ডেশন’ (Hanns Seidel Foundation - HSS) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আকর্ষণীয় এই স্কলারশিপের ঘোষণা দিয়েছে (Hanns Seidel Foundation Scholarship Germany 2027)।

কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা, মেধা বিকাশ ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে, বিদ্যমান মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সনদনির্ভর নয়, দক্ষতা-প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই।

তালেবানের নারীবিদ্বেষী নীতি: ২০৩০ সালের মধ্যে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে লাখ লাখ নারী
চিকিৎসক, প্রকৌশলীসহ অন্যান্য বড় পেশায় ক্যারিয়ার গঠনের সুযোগ থাকলেও, তালেবান সরকারের বাধায় তা থেকে বঞ্চিত হচ্ছে আফগানিস্তানের লাখ লাখ নারী। এমনকি তাদের উচ্চশিক্ষার পথকে সংকুচিত করতে বেশিরভাগ স্টুডেন্ট ভিসার ওপরও বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। জাতিসংঘ বলছে, শাসকদলের অব্যাহত নারীবিদ্বেমূলক নীতির কারণে ২০৩০ সাল নাগাদ প্রাথমিক পরবর্তী শিক্ষা থেকে বঞ্চিত হবে আফগানিস্তানে ২০ লাখেরও বেশি নারী। আর একই সময়ে স্বাস্থ্যকর্মী ও শিক্ষকতা পেশা গ্রহণ থেকে বঞ্চিত হবে অন্তত ২৫ হাজার নারী।

শিক্ষিতদেরও কাজ পেতে হিমশিম খেতে হচ্ছে আমেরিকায়: জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, বর্তমানে তিনি তার নিজের সন্তান বা অন্য কোনো তরুণ জার্মানকে পড়াশোনা বা কাজের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরামর্শ দেবেন না। এর কারণ হিসেবে তিনি দেশটিতে ‘হঠাৎ তৈরি হওয়া সামাজিক পরিবেশের’ কথা উল্লেখ করেছেন। ডয়চে ভেলে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক সম্পর্কে উচ্চশিক্ষা: ২০২৬ সালের সেরা বিশ্ববিদ্যালয় দেখে নিন
বর্তমান বিশ্বের কূটনৈতিক টানাপোড়েন, বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বোঝার জন্য আন্তর্জাতিক সম্পর্ক (International Relations) বিষয়টি এখন সময়ের দাবি। নীতিনির্ধারণ, কূটনীতি এবং আন্তর্জাতিক সংস্থায় যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য ২০২৬ সালের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষ: আগামীকাল রোববার খুলছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়
পবিত্র রমজান ও ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ছুটি শেষে আগামীকাল (রোববার, ২৯ মার্চ) পুনরায় খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ ৪০ দিনের এই আনুষ্ঠানিক ছুটি গত বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল থেকে পুরোদমে শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম (Class activities)।