
রাশিয়া থেকে আরও বড় ‘হাইব্রিড’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, বললেন ফ্রিডরিখ মের্ৎস
রাশিয়ার পক্ষ থেকে আরও মারাত্মক ও গুরুতর ‘হাইব্রিড’ হামলার শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এ বিষয়ে সতর্ক করে জানিয়েছেন, কোনো ধরনের হামলা চালানো হলে ইউরোপীয় জোট দ্রুত ও স্পষ্ট জবাব দেবে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইউরোপের অস্ত্র কারখানা, মস্কোর সতর্কতা
ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনকারী ইউরোপের যেকোনো কারখানা রাশিয়ার সামরিক হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। রাজধানী প্রাগে দেশটির নাগরিক সংগঠনে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ।

সক্রিয় হয়েছে ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরি
ফের সক্রিয় হয়েছে ইতালির সিসলি দ্বীপের মাউন্ট এতনা আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের ফলে প্রায় চার কিলোমিটার উঁচু ছাই ও ধোয়ার কুন্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপে কঠোর পদক্ষেপের দাবি
ইউরোপে অবৈধ অভিবাসীদের ঢল থামাতে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর চাপ তৈরির দাবি জানিয়েছেন ইইউ নেতারা। সীমান্ত কঠোর করার পাশাপাশি অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা হয়। এদিকে, সেউতা অভিবাসী সংকট মোকাবিলায় স্প্যানিশ সরকারের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এছাড়া, অভিবাসনবিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। অভিবাসন সংকট নিয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও।

ইউরোপের সঙ্গে সংঘাতের ইচ্ছা নেই; তবে ইউক্রেন নিয়ে ভাবছেন পুতিন
ইউরোপের কোনো দেশের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সামরিক সংঘাত বা যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের সঙ্গে পুনরায় শান্তি আলোচনার বিষয়ে মস্কো চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে কানাডা-ইইউ নতুন চুক্তির সম্ভাবনা
যুক্তরাষ্ট্রকে হটিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক জোরদারে কানাডার ৮০ শতাংশ মানুষ কার্নি প্রশাসনের নেয়া উদ্যোগের পক্ষে বলে এক জরিপে উঠে এসেছে। তাদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি হলে ইউরোপের দেশগুলোতে পড়াশোনা, কাজ এবং যোগ্যতা প্রমাণের সুযোগ বাড়বে কানাডীয়দের। অক্টোবরে মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাওয়া কানাডা-ইইউ বৈঠকে একটি নতুন চুক্তির জোর সম্ভাবনা রয়েছে।

ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করবে রাশিয়া!
যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করতে চলেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইউরোপের বিভিন্ন দেশে গোপন হামলার অভিযোগও তোলা হয়েছে। এ কারণে জোরসোরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গোটা ইউরোপ, চলছে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা। নতুন নিরাপত্তা কৌশলও গ্রহণ করেছে দেশগুলো। ক্রমেই পরিস্থিতি জটিল মোড় নিচ্ছে।

ইউরোপ থেকে ৪০ হাজার মার্কিন সেনা কমানোর পরিকল্পনা পেন্টাগনের
ইউরোপে মোতায়েন থাকা মার্কিন সেনাসংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইউরোপ থেকে অন্তত ২৫ হাজার থেকে ৪০ হাজার মার্কিন সেনা সরিয়ে নেয়া হতে পারে বলে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউরোপে ২৫ হাজার রোবোট্যাক্সি বাজারজাতে কাজ করছে লুসিড ও বোল্ট
ইউরোপ জুড়ে অন্তত ২৫ হাজার রোবোট্যাক্সি নামানোর পরিকল্পনা নিয়ে একসঙ্গে মাঠে নামছে লুসিড ও বোল্ট। কোম্পানি দুটি অংশীদারত্বের ভিত্তিতে ইউরোপীয় রোবোট্যাক্সি বাজারে প্রবেশের এ উদ্যোগ গ্রহণ করেছে। খবর এনগ্যাজেটের।

রোনালদোকে রেখেই নেশনস লিগে পর্তুগালের স্কোয়াড ঘোষণা
নেশনস লিগের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইউরোপের বিভিন্ন দেশ। পর্তুগালের ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। টমাস টুখেলের ইংল্যান্ড দলে ডাকা হয়েছে আলেকজান্ডার অর্নল্ড, কোল পালমার। দল ঘোষণা করেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের কোচ লুই দে লা ফুয়েন্তেও।

ইউক্রেন যুদ্ধে অস্ত্রের সংকট; কম খরচের ক্ষেপণাস্ত্র তৈরিতে ঝুঁকছে ইউরোপ
ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রের দ্রুত ঘাটতি দেখা দেওয়ায় সামরিক কৌশলে বড় পরিবর্তন আনছে ইউরোপীয় দেশগুলো। ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে এখন কম খরচে দ্রুত তৈরিযোগ্য ও বড় সংখ্যার ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টর (হামলা প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্র) উৎপাদনের দিকে ঝুঁকছে মহাদেশটির দেশগুলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।