
‘বিশেষ সামরিক অভিযান’ এখন যুদ্ধ, জানালো ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেনের ‘পশ্চিমা মদদদাতাদের’ ভূমিকা তুলে ধরেছেন। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে গেরাসিমভ পুতিনকে বলেন, ‘মাঠপর্যায়ে সাফল্য না পেয়ে কিয়েভ শাসন তার পশ্চিমা মদদদাতাদের বোঝানোর চেষ্টা করছে যে তারা যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

ফোনালাপে ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৯০ মিনিটের ফোনালাপে ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ জুলাই ভোরে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের ‘অসম কৌশলে’ চাপে রাশিয়া; পাল্টা হামলা জোরদার মস্কোর
ইউক্রেনের সাম্প্রতিক দূরপাল্লার ড্রোন হামলা ও ‘অসম কৌশলের’ কারণে রাশিয়া নতুন ধরনের চাপের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলার প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে। মস্কোর ট্যাক্সিচালক আনাতোলি জানান, সরবরাহ সংকটের কারণে বাজারে বর্তমানে যে জ্বালানি পাওয়া যাচ্ছে, তার মান তুলনামূলকভাবে নিম্ন। তিনি বলেন, ‘এই তেল ব্যবহার করলে আমার গাড়ির ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যাবে।’ আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এমন বক্তব্য উঠে এসেছে।

ইউক্রেনে যুদ্ধের প্রভাব: খড়কুটোর পরিবর্তে ফাইবার ক্যাবল দিয়ে বাসা বাঁধছে পাখিরা
দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে ইউক্রেনের জীব বৈচিত্র্যের ওপর। ঘাস, লতা-পাতা ও খড়কুটোর পরিবর্তে যুদ্ধে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে বাসা বাঁধছে পাখিরা, ফলে স্পষ্ট হচ্ছে যুদ্ধের ভয়াবহতা।

ইউক্রেনের পাল্টা হামলায় বিপর্যস্ত রাশিয়ার জ্বালানি খাত; বিপাকে কৃষকেরা
ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগার ও ডিপোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র জ্বালানি সংকটে পড়েছে রাশিয়া। বিশেষ করে দেশটির শস্য উৎপাদনকারী অঞ্চলের কৃষকেরা সময়মতো ফসল কাটা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। যুদ্ধের রসদ বন্ধ করতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে যে কৌশল নিয়েছে, তাতে তেল সমৃদ্ধ দেশটিতে এখন হাহাকার শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ সেনাদের গোপন সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন; নথিপত্র হাতে পাওয়ার দাবি রয়টার্সের
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রুশ বাহিনীকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোউসভের সরাসরি অনুমোদনে এবং দুই দেশের অন্তত চারজন জেনারেলের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইউরোপীয় কর্মকর্তাদের দেয়া তথ্য এবং রয়টার্সের হাতে আসা কিছু গোপন নথিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ইউক্রেনকে সহায়তা ও শান্তি আলোচনা: ওয়াশিংটনের ভূমিকা নিয়ে মস্কোর সংশয়
ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টাকে রাশিয়া মূল্যায়ন করলেও মস্কো বিশ্বাস করে যে এক পক্ষকে সমর্থন দিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা সম্ভব নয়। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) ক্রেমলিন এই মন্তব্য করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধের মোড় পরিবর্তন; খাদের কিনারে রুশ অর্থনীতি, শান্তিতে আগ্রহী মস্কো
শত শত বছর ধরে ‘ইউরাল পর্বতমালার ওপার’ বলতে রাশিয়ায় নিরাপদ আশ্রয়ের কথা বোঝানো হতো। কিন্তু গত এপ্রিলের শেষে ইউক্রেনীয় ড্রোনের একটি ঝাঁক সীমান্ত থেকে ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়েকাতেরিনবুর্গ শহরে আঘাত হানার পর সেই ধারণা পাল্টে গেছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জনপ্রিয়তা হারিয়ে বিদায় নিচ্ছেন স্টারমার; ইউরোপীয় নেতাদের মিশ্র প্রতিক্রিয়া
জনপ্রিয়তা কমার মুখে গতকাল (সোমবার, ২২ জুন) পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে নিজ দেশে সমালোচিত হলেও ইউরোপীয় নেতাদের কাছ থেকে উষ্ণ বিদায়ী বার্তা পেয়েছেন তিনি। সাম্প্রতিক পূর্বসূরিদের তুলনায় স্টারমারের সঙ্গে কাজ করা অনেক সহজ ছিল বলে মনে করেন ইউরোপের অনেক শীর্ষ নেতা।রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জি-৭ সম্মেলনে ট্রাম্পের রসিকতা, ‘আই অ্যাম দ্য বস’; ইঙ্গিত দিলেন ইউক্রেন নিয়ে সুর বদলের
ফ্রান্সের রিসোর্ট শহর এভিয়ান-লে-বাঁয়ে জি-৭ সম্মেলনে বুধবার বিশ্বনেতাদের সামনে রসিকতার ছলে ‘আই অ্যাম দ্য বস’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে তিনি ও জি-৭ নেতারা ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে তুলনামূলকভাবে একক অবস্থান দেখিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ক্রিমিয়ায় রাতে মোপেড চালানো নিষিদ্ধ; ‘ড্রোনের আওয়াজ’ বলে দাবি রাশিয়ার
ইউক্রেনের ড্রোন হামলার শব্দের সঙ্গে মিল থাকায় অধিকৃত ক্রিমিয়ায় রাতে মোপেড স্কুটার, কুয়াড বাইক ও মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করেছে রুশ কর্তৃপক্ষ। অবৈধভাবে দখলকৃত এই উপদ্বীপের রুশ নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, আজ (বুধবার, ১৭ জুন) থেকে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তার উপদেষ্টা ওলেগ ক্রিউচকভ দাবি করেছেন, ‘শত্রুরা রাতে মোপেড চালানোর জন্য আপনাদের সন্তানদের নিয়োগ করছে।

ইংলিশ চ্যানেলে ব্রিটিশ ইয়টের পাশে গুলি; রুশ যুদ্ধজাহাজের ‘সতর্কবার্তা’
ইংলিশ চ্যানেলে ব্রিটিশ একটি ব্যক্তিগত ইয়টের খুব কাছ দিয়ে রুশ যুদ্ধজাহাজ সতর্কতামূলক গুলি ছুড়েছে। গতকাল (মঙ্গলবার, ১৬ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে আইল অব ওয়াইটের দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ ফ্রিগেট ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’ ইয়ট ‘ব্রাইট ফিউচার’–কে অন্তত একবার সতর্কবার্তা দেয়ার পর গুলি ছোড়ে। গুলিগুলো সরাসরি ইয়টের দিকে তাক করে ছোড়া হয়নি এবং সংঘর্ষ এড়ানোর উদ্দেশ্যেই তা করা হয় বলে দাবি রাশিয়ার।