
বিশ্বকাপের প্রস্তুতি ছাপিয়ে মেক্সিকোর রাজপথে প্রতিবাদের ঝড়, নেপথ্যে কী?
একদিকে ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞের প্রস্তুতি, অন্যদিকে মেক্সিকো সিটির রাজপথে প্রতিবাদের ঝড়। এই বিক্ষোভ নতুন করে সামনে এনেছে মানবাধিকার, অভিবাসন নীতি ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন, যা বিশ্বকাপ উৎসবকে ঘিরে তৈরি করেছে নতুন বিতর্ক।

বিশ্বকাপ শুরুর আগে ইরান লড়ছে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে!
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ইরানকে লড়তে হচ্ছে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে। যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্প বাতিল, ভিসা জটিলতা আর কূটনৈতিক উত্তেজনার মধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইরানের ফুটবলাররা।

একদিকে বিশ্বকাপ প্রস্তুতি, অন্যদিকে উৎসব ঘিরে নতুন বিতর্ক
একদিকে ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞের প্রস্তুতি, অন্যদিকে রাজপথে প্রতিবাদের ঝড়। এই বিক্ষোভ নতুন করে সামনে এনেছে মানবাধিকার, অভিবাসন নীতি ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন যা বিশ্বকাপ উৎসবকে ঘিরে তৈরি করেছে নতুন বিতর্ক।

ইরানের জন্য যুক্তরাষ্ট্রের অদ্ভুত ভিসা শর্ত, নীরব ফিফা!
ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করে যেন বিপাকেই পড়েছে ইরান। অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ভিসা দিচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন সভাপতিসহ মোট ১৫ জন প্রশাসনিক কর্মকর্তার। এমনকি খেলোয়াড়দের শুধু ম্যাচের দিন গিয়ে খেলে আবার ফেরত আসার শর্তও দিয়েছে দেশটি।

বিশ্বকাপে কঠোর সময়সীমা: ইরানের ফুটবলারদের ম্যাচ শেষ হলেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে এসে একই দিনে দেশটিতে ঢুকতে এবং বেরিয়ে যেতে বাধ্য হবে ইরানের বিশ্বকাপ ফুটবল দল। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই দাবি করেছেন। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে বিশ্বকাপের আগে মেক্সিকোর ‘অন্যরকম’ চেষ্টা
বিশ্বকাপের কাউন্টডাউন চলছে, আর সেই উন্মাদনার রেশ ছড়িয়ে পড়েছে আয়োজক দেশ মেক্সিকোজুড়ে। বিশ্বকাপ শুরুর আগেই এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টায় নামলেন শত শত ফুটবলপ্রেমী।

এবারও বিশ্বকাপ ম্যাচের ফল বলে দিচ্ছে চিড়িয়াখানার প্রাণী!
বিশ্বকাপ এলেই ভবিষ্যদ্বাণীর হিড়িক পড়ে যায়। বিশ্লেষক, সাবেক ফুটবলার, এমনকি সমর্থকরাও দেন নিজেদের মতামত। তবে এবার সেই তালিকায় যোগ হয়েছে একদল বিশেষ ‘বিশ্লেষক’। যারা মানুষ নয়, বরং চিড়িয়াখানার প্রাণী।

মোবাইল-ল্যাপটপের মতো চার্জ দিতে হবে ২০২৬ বিশ্বকাপের ফুটবল! জানুন নেপথ্যের অদ্ভুত বিজ্ঞান
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠেয় ২০২৬ ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) নানা কারণেই ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণ কিংবা ৩টি দেশের যৌথ আয়োজন সবকিছুকে ছাপিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে মাঠের ফুটবলে! আধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য ছোঁয়ায় এবার মোবাইল ফোন কিংবা ল্যাপটপের মতোই ফুটবলকে মাঠে নামানোর আগে চার্জ দিতে হবে (FIFA World Cup 2026 Smart Ball Tech)।

ফুটবল বিশ্বকাপের প্রভাব পড়বে কর্মক্ষেত্রেও; ১৭ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা
বিশ্বকাপ ফুটবল কেবলই উন্মাদনা? কিন্তু শীর্ষস্থানীয় বৈশ্বিক প্লাটফর্ম ইউকেজি বলছে ভিন্ন কথা। তারা বলছে, বিশ্বকাপ কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে। তাদের দাবি, চলতি বছরের বিশ্বকাপের প্রভাবে শ্রম উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় বিশ্বজুড়ে কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো সম্মুখীন হবে আনুমানিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির।

ফিফা বিশ্বকাপ: গ্রুপ ‘এ’-তে থাকছে এক হোস্ট, কেমন হবে লড়াই?
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮ দল। শিরোপার লড়াইয়ে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর নতুন সব গল্প লিখতে প্রস্তুত ১২টি গ্রুপ। আজ থাকছে গ্রুপ ‘এ’-এর গল্প।

ফিফা বিশ্বকাপ ভেন্যু সমাচার: উন্মাদনার রঙে রাঙাতে প্রস্তুত ‘এস্তাদিও গুয়াদালাহারা’
দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-কে বরণ করে নিতে মেক্সিকোর ঐতিহ্যবাহী শহর গুয়াদালাহারা এখন পুরোপুরি উৎসবের রঙে রঙিন। তবে মেক্সিকোর সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কা কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেললেও মাঠের উন্মাদনায় কোনো কমতি রাখতে নারাজ আয়োজকরা।

বিশ্বকাপ প্রস্তুতি: নিরাপত্তা ইস্যুতে ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিয়েছে ইরান
বিশ্বকাপের ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও নিজেদের ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক জটিলতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে নিজেদের ক্যাম্প ভেন্যু পরিবর্তন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। যদিও এখন পর্যন্ত ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা।