Recent event

মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সংকটে ফুটবল বিশ্বকাপের আয়োজন

নতুন সংকটের মুখে মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের আয়োজন
নতুন সংকটের মুখে মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের আয়োজন | ছবি: এখন টিভি
0

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে শক্তিশালী মাদকচক্র কার্টেল হালিস্কো নুয়েভা জেনেরাসিওনের শীর্ষ নেতা ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে অবনতি হয়েছে নিরাপত্তা পরিস্থিতির। ফলে নতুন সংকটে পড়তে যাচ্ছে বিশ্বকাপের আয়োজকরা।

এরই জেরে গতকালকের (রোববার, ২২ ফেব্রুয়ারি) চারটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি অভিযানের পর বিভিন্ন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটি আয়োজন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মেক্সিকান ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, গুয়াদালাহারা ২০২৬ বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তবে এমন ঘটনায় হুমকির মুখে পড়তে পারে বিশ্বকাপের আয়োজকরা।

এসএইচ