Recent event

মেক্সিকোতে সুপারমার্কেটে অগ্নিকাণ্ড, নিহত ২৩

মেক্সিকোতে সুপারমার্কেটে অগ্নিকাণ্ড
মেক্সিকোতে সুপারমার্কেটে অগ্নিকাণ্ড | ছবি: সংগৃহীত
0

মেক্সিকোর সোনোরা রাজ্যের হার্মোসিলো শহরের একটি সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের প্রাণ গেছে। আহত আরও বেশ কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছন রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো।

হার্মোসিলো শহরের কেন্দ্রস্থলে শনিবারের এ দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। আহতদের হার্মোসিলোর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

ডে অব দ্য ডেড উৎসবের ছুটির মধ্যে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত দেশটি। ঘটনাস্থলে আসলেই বিস্ফোরণ থেকে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা জানতে চলছে তদন্ত। হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমি।

ইএ