ভোগান্তি
দিনাজপুরে তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ভোগান্তি বাড়ছে যাত্রীদের

দিনাজপুরে তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ভোগান্তি বাড়ছে যাত্রীদের

দিনাজপুরে জ্বালানি তেলের সংকট কাটছেই না। অকটেন ও পেট্রোলের পাশাপাশি এবার ডিজেলের ঘাটতিও প্রকট হয়ে উঠেছে। এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলাচলে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক, মালিক এবং সাধারণ যাত্রীরা।

জ্বালানি সংকট: একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে পাম্প বন্ধ

জ্বালানি সংকট: একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে পাম্প বন্ধ

জ্বালানি সংকটে বদলায়নি রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায় চালকদের। তবে কিছু এলাকার পাম্প বন্ধ থাকায় ভোগান্তির অভিযোগ করেন ক্রেতারা। অন্যদিকে, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার দাবি পাম্প মালিকদের।

জ্বালানি সংকটে পাম্পে দীর্ঘ লাইন; কোথাও কোথাও সরবরাহ বন্ধ

জ্বালানি সংকটে পাম্পে দীর্ঘ লাইন; কোথাও কোথাও সরবরাহ বন্ধ

মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকটের প্রভাব রাজধানীতেও স্পষ্ট। আজ (বুধবার, ২৫ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চালকদের।

যমুনা সেতু সংযোগ সড়কে দীর্ঘ যানজট, ধীরগতিতে যান চলাচল

যমুনা সেতু সংযোগ সড়কে দীর্ঘ যানজট, ধীরগতিতে যান চলাচল

অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়াসহ নানা কারনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। গতকাল (বুধবার, ১৮ মার্চ) মাঝরাত থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত সড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু, ভিড় কমেনি ফিলিং স্টেশনগুলোতে

রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু, ভিড় কমেনি ফিলিং স্টেশনগুলোতে

রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি শুরু হলেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমেনি ভিড়। আজ (শনিবার, ৭ মার্চ) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। তবে, স্বল্প পরিমাণে তেল পাওয়ায় ভোগান্তির অভিযোগ রাইড শেয়ার ও ডেলিভারি চালকদের।

দিল্লিতে ৬ পানি সরবরাহ কেন্দ্রের কার্যক্রম বন্ধ, ২০ লাখ বাসিন্দার ভোগান্তি

দিল্লিতে ৬ পানি সরবরাহ কেন্দ্রের কার্যক্রম বন্ধ, ২০ লাখ বাসিন্দার ভোগান্তি

যমুনা নদীর পানিতে বিষাক্ত অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় দিল্লির ৬টি পানি সরবরাহ কেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সুপেয় পানির সংকটে দিল্লির ৪৩ এলাকার ২০ লাখ বাসিন্দা। অনেক স্থানে পানি পাওয়া গেলেও সেগুলো থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বাসিন্দারা জানায়, পানি সংকটে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কার্যক্রম। এছাড়া, সরকার সমস্যাটি সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

পাবনায় তাপমাত্রা কমে ৭.৩ ডিগ্রিতে, জনজীবন বিপর্যস্ত

পাবনায় তাপমাত্রা কমে ৭.৩ ডিগ্রিতে, জনজীবন বিপর্যস্ত

পাবনাতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা হ্রাস ও উত্তরের হিমেল বাতাসের প্রভাবে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। ভোর থেকে ঘন কুয়াশা থকলেও বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কিছুটা কমেছে।

দ্বিগুণ দামে এলপিজি বিক্রি: আমদানি সংকট নাকি সিন্ডিকেট চক্র?

দ্বিগুণ দামে এলপিজি বিক্রি: আমদানি সংকট নাকি সিন্ডিকেট চক্র?

টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। সারা দেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোক্তা পর্যায়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না কোম্পানিগুলো। এ সুযোগে ভোক্তাদের জিম্মি করে দ্বিগুণ দামে এলপিজি বিক্রি করছে এক দল অসাধু ব্যবসায়ী। এতে ভোগান্তিতে পড়েছে বাসা বাড়ি, রেস্তোরার এলপিজি ব্যবহারকারীরা।

পকেটের টাকা ব্যাংকে রেখে আমানতকারী ঘুরছেন ‘দ্বারে দ্বারে’

পকেটের টাকা ব্যাংকে রেখে আমানতকারী ঘুরছেন ‘দ্বারে দ্বারে’

রাজনৈতিক পট-পরিবর্তনের বছর পার হলেও এখনও স্বাভাবিক হয়নি ব্যাংক খাতের লেনদেন। প্রয়োজনেও টাকা তুলতে পারছে না বেশকিছু ব্যাংকের আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংক বলছে, শিগগিরই স্বাভাবিক হবে লেনদেন। তবে অর্থনীতিবিদরা মনে করেন, খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে সরকারি অর্থে সংকট কাটানোর চেষ্টা ভালো কিছু বয়ে আনবে না।

নারায়ণগঞ্জে ড্রেন নির্মাণে ধীরগতি; ভোগান্তি-স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

নারায়ণগঞ্জে ড্রেন নির্মাণে ধীরগতি; ভোগান্তি-স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে চলছে গভীর ড্রেন নির্মাণ কাজ। চলমান এই কাজের ধীরগতিতে ভোগান্তিতে নগরবাসী। খোঁড়াখুঁড়ি করা ড্রেনের মাটি তুলে রাখা হয়েছে সড়কের ওপরেই, যা এখন ছড়িয়ে পড়ছে চারদিকে। এতে চলাচলে বাধা সৃষ্টির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও।

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দাবিতে ট্রানজিট বন্ধ করে ছাত্রজনতার আন্দোলন

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দাবিতে ট্রানজিট বন্ধ করে ছাত্রজনতার আন্দোলন

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ভোলা করিডোর বা ট্রানজিট বন্ধ ঘোষণা করে আন্দোলনে নেমেছে ভোলার ছাত্রজনতা ও স্থানীয় আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণার অংশ হিসেবে (বুধবার, ৩ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পরাঞ্জন এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।

ই-পারিবারিক আদালতে কমবে ভোগান্তি-দুর্নীতি: আইন উপদেষ্টা

ই-পারিবারিক আদালতে কমবে ভোগান্তি-দুর্নীতি: আইন উপদেষ্টা

দেশে ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (সোমবার, ২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।