বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যুতে হাইকমিশনের শোক

মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যুতে হাইকমিশনের শোক

মালয়েশিয়া প্রবাসী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের বাসিন্দা অরুণ (৪৪) আজ (সোমবার, ১৩ এপ্রিল) আনুমানিক দুপুর দেড়টায় বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় ইন্তেকাল করেন। পরে এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুতে শোক জানায় হাইকমিশন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এ লক্ষ্যে প্রণীত কর্মপরিক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিশেলস, পর্তুগাল, রাশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক/চুক্তি সই হয়েছে।’

দিল্লিতে পুনরায় ভিসা সেবা চালু; ভারত–বাংলাদেশ সম্পর্কের ‘বরফ গলার’ ইঙ্গিত

দিল্লিতে পুনরায় ভিসা সেবা চালু; ভারত–বাংলাদেশ সম্পর্কের ‘বরফ গলার’ ইঙ্গিত

ভারত–বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের দুই মাস পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিলো ঢাকা। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করা হয়েছে। দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এ সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

দিল্লিতে মিনিস্টারের (প্রেস) চুক্তি বাতিল করেছে সরকার

দিল্লিতে মিনিস্টারের (প্রেস) চুক্তি বাতিল করেছে সরকার

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) চুক্তি বাতিল করা হয়।

ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চুক্তি

ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চুক্তি

ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সাউথ আফ্রিকা। পারস্পরিক সহযোগিতা জোরদার করতে দুই বোর্ডের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মালদ্বীপে চিকিৎসকের চাহিদা পূরণে কাজ করতে চায় বাংলাদেশ: হাইকমিশনার

মালদ্বীপে চিকিৎসকের চাহিদা পূরণে কাজ করতে চায় বাংলাদেশ: হাইকমিশনার

মালদ্বীপের বিভিন্ন দ্বীপে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি চিকিৎসকরা। সম্প্রতি তারা নিজেদের পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনারের কাছে। বৈশ্বিক শ্রমবাজারে চিকিৎসা খাতে আরও জনবল বাড়াতে সরকারের বিশেষ নজরদারি চান চিকিৎসকরা। এদিকে মালদ্বীপে চিকিৎসকের চাহিদা পূরণে বাংলাদেশ কাজ করতে চায় বলে জানিয়েছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

মালয়েশিয়ায় কনস্যুলার ফি পরিশোধে কাউন্টার সুবিধা চালু

মালয়েশিয়ায় কনস্যুলার ফি পরিশোধে কাউন্টার সুবিধা চালু

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা গ্রহণ আরও সহজ হলো। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের কনস্যুলার সেবার ফি পরিশোধে চালু করা হয়েছে কাউন্টার সেবা। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয়: রাজনাথ

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয়: রাজনাথ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে।

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

ভারতের রাজধানী নয়া দিল্লির পর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়ও বাংলাদেশ কূটনৈতিক মিশনের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টার পর একই ধরনের ঘটনা ঘটেছে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনেও।

ভারতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে অগ্নিসংযোগের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

ভারতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে অগ্নিসংযোগের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

ভারতের হিন্দুত্ববাদী চরমপন্থি সংগঠন গত শনিবার (২০ ডিসেম্বর) নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে যে কর্মসূচি পালন করেছে এবং গতকাল (সোমবার, ২২ ডিসেম্বর) শিলিগুরিতে বাংলাদেশ ভিসা সেন্টারে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তাতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা।

বিশ্বের বিভিন্ন দেশে বিজয় দিবস উদযাপন

বিশ্বের বিভিন্ন দেশে বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশের বাইরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় বিভিন্ন দেশে।