Recent event

দিল্লিতে মিনিস্টারের (প্রেস) চুক্তি বাতিল করেছে সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) চুক্তি বাতিল করা হয়।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের সাথে সরকারের সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারা অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএইচ