বাংলাদেশ দল
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে (ICC World Test Championship 2025-27) দারুণ পারফরম্যান্স ধরে রেখে ফাইনালের রেসে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে টাইগাররা। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (৭৭.৭৮%), যার ঠিক পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড (Bangladesh Equation to Reach WTC Final 2025-27)।

ইমার্জিং ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দ্বিতীয় জয়

ইমার্জিং ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দ্বিতীয় জয়

ইমার্জিং ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছে ইমার্জিং টাইগাররা।

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেও রিকার্ভ নিয়ে আক্ষেপ বাংলাদেশ দলের

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেও রিকার্ভ নিয়ে আক্ষেপ বাংলাদেশ দলের

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের জানানো হয় উষ্ণ সংবর্ধনা। ব্যাংককে স্বর্ণজয়ের পর এবার আরো বড় স্বপ্ন দেখছেন আর্চাররা। অলিম্পিককে কেন্দ্র করে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে চান ঐশ্বর্য-হিমুরা। তবে রিকার্ভে পদক না জেতায় আছে আক্ষেপ।

জয়ের জন্য টিম স্পিরিটই বড় শক্তি: বিসিবি সভাপতি

জয়ের জন্য টিম স্পিরিটই বড় শক্তি: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিটকে বড় শক্তি হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ধারাবাহিকতা ও ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারলে, টাইগাররা সুপার ফোরেও ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও চারদিনের ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান।

বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে বৃহস্পতিবার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে বৃহস্পতিবার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী দল

আগামী ৫-১৯ এপ্রিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ দল। বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

'সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে ভোগাবে'

'সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে ভোগাবে'

অবসর ভেঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলবেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। এই স্ট্রাইকারের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে ভোগাবে বলে মনে করেন জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। প্রতিপক্ষের শক্তিমত্তা নয়, বরং দুর্বলতা নিয়ে কাজ করে নিজেদের শতভাগ উজার করে দেয়ায় মনোযোগ দিতে বললেন সাবেক অধিনায়করা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশের পথে টাইগাররা

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশের পথে টাইগাররা

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আজ রাত ১১টায় ঢাকায় অবতরণ করবে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

বড় মঞ্চে প্রস্তুতির ঘাটতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, মত আশরাফুল-রকিবুলের

বড় মঞ্চে প্রস্তুতির ঘাটতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, মত আশরাফুল-রকিবুলের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনা আর ক্রিকেটারদের আত্মবিশ্বাসের অভাবে ভারতের বিপক্ষে বাংলাদেশকে হারতে হয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়করা। টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক ম্যাচ না খেলে এমন বড় আসরে লড়াই করা কঠিন বলেও মনে করেন মোহাম্মদ আশরাফুল এবং রকিবুল হাসান।

বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু আজ

বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু আজ

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টা থেকে দুবাইয়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দুবাইয়ে পৌঁছে প্রথমদিন বিশ্রাম করেই কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বপ্ন; বাস্তববাদী হতে বললেন রফিক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বপ্ন; বাস্তববাদী হতে বললেন রফিক

শিরোপা জেতার লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক-সমর্থকরাও চাইছেন, নাজমুল হোসেন শান্তর হাতেই ট্রফি উঠুক। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলছেন, বাস্তবমুখী রাখতে হবে প্রত্যাশার পারদ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বিসিবি। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নাজমুল হোসেন শান্তর ডেপুটির নাম।