
নেত্রকোণার সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখনো মামলা হয়নি
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। নিহত লুৎফুজ্জামান ফকির ‘রূপসী বাংলা’ নামে একটি বেসরকারি আইপিটিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা ও বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন তিনি।

নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক সেনা সদস্য নিহত
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছে। নিহত আলিফ ফকির চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য ও ফেসবুক পেইজে অনিয়ম-অপরাধ বিষয়ে লেখালেখি করতেন।

নেত্রকোণায় রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের পাশের একটি বাঁশঝাড়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রোকন মিয়া (৪০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্তানদের বাঁচানোর চেষ্টায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন তাদের মা। আজ (রোববার, ১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণা সীমান্তে মানবপাচারকারীসহ তিনজন আটক
নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে এক মানবপাচারকারীসহ মোট তিনজনকে আটক করেছে বর্ডারগার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির সদস্যরা।

বছরের পর বছর ঝুলছে নেত্রকোণার বাইপাস, ভোগান্তিতে চালক-স্থানীয়রা
দুই দফা মেয়াদ বাড়লেও নেত্রকোণায় শেষ হয়নি বহুল কাঙ্ক্ষিত বাইপাস সড়কের নির্মাণকাজ। সড়কের কিছু অংশে এখনো ফেলা হয়নি মাটি। ফলে কবে নাগাদ সড়কটির নির্মাণকাজ শেষ হবে। তা নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে শঙ্কা। যানবাহন চালকদের দাবি, বছর বছর ঝুলিয়ে না রেখে দ্রুত শেষ করা হোক সড়কের নির্মাণকাজ। যদিও স্থানীয় সংসদ সদস্য সংকট কাটিয়ে সড়কটির নির্মাণকাজ শেষ করার তাগিদ দিয়েছেন।

নেত্রকোণায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
নেত্রকোণার মদন পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) দুপুরে পৌরসভার বৈশ্যপাড়া এলাকায় বিকাশ বৈশ্যর পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নেত্রকোণায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী
নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) দুপুরে পৌর শহরের বালিকান্দি গ্রাম থেকে অভিযুক্ত আবুল কাশেম গ্রেপ্তার করে পুলিশ।

নেত্রকোণায় কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোণার মদনে চাঞ্চল্যকর কৃষক বাচ্চু মিয়া (৬৫) হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম ওরফে কুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মদন ওসি সালাহউদ্দীন করিম।

নেত্রকোণা সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
নেত্রকোণা সীমান্তে বিগত ৯ মাসে অবৈধভাবে আসা বিপুল চোরাই পণ্য জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নটি সীমান্তে অভিযান চালিয়ে মোট ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

শিক্ষক-কর্মকর্তারা অতীত থেকে না শিখলে শিক্ষা দেয়া হবে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ দুর্গাপুর কলমাকান্দা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত দেড় দশক অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ। অতীত থেকে আমরা শিক্ষা নেবো, অতীতকে ক্ষমা করবো। আর যে কর্মকর্তা বা শিক্ষক অতীত থেকে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেয়া হবে।

ফ্যামিলি কার্ড-কৃষি কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে আমি বাদী হয়ে মামলা করবো: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমার নির্বাচনি ওয়াদা ছিলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কেউ যদি দুর্নীতি করে আমি আইনজীবী হিসেবে নিজে বাদী হয়ে মামলা করবো।