নিহত কৃষক সুধীর দাস উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামের রাজেন্দ্র দাসের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওরাঞ্চলে বোরো ফসলের ভরা মৌসুম চলায় কৃষকরা চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার দুপুরে অন্যান্য কৃষকদের মতো সুধীর দাসও বাজন্তি হাওরে নিজের জমিতে কাজ করতে যান। এসময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।’
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। নিহতের পরিবারের শেষকৃত্য সম্পন্নের জন্য সরকারিভাবে জরুরি আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’





