এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পায় ব্যারিস্টার কায়সার কামাল।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সবার দোয়া চাইছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী ২ উপজেলা দুর্গাপুর কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোণা-১ আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচনে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩টি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানী (রিকশা) প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট।
নির্বাচনে পর থেকেই পাহাড় সীমান্ত আর হাওর বিস্তৃত এ জেলার মানুষ তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এদিকে প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত নেত্রকোণা জেলার বাসিন্দারা।




