
গাজায় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বিলম্ব, ভয়াবহ পরিণতির সতর্কতা ডব্লিউএইচওর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জীবনরক্ষাকারী ওষুধ ও কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রবেশে দফায় দফায় বিলম্বের কারণে ফিলিস্তিনিদের ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৭
গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জনের বেশি মানুষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
-320x167.webp)
গাজার ১১ ইসরাইলি সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি ভুলে প্রকাশ ইসরাইলের
গাজা উপত্যকায় নিজেদের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের উচ্চমাত্রার স্যাটেলাইট ছবি ভুলবশত নিজেদের অফিশিয়াল মানচিত্রে প্রকাশ করে ফেলেছে ইসরাইল। যুদ্ধকালীন তথ্যের ওপর কড়া নজরদারির মধ্যে এমন বিরল ভুলের পর মানচিত্রটি আবার অস্পষ্ট (ব্লার) করে দিয়েছে দেশটির সরকার। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় শান্তির নামে লজ্জাজনক তামাশা চলছে—ম্যাক্রোঁ
গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে একে ‘লজ্জাজনক তামাশা’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ঘোষিত তথাকথিত শান্তির পরও অবরুদ্ধ গাজায় একটি মানবিক করিডোর বা সহায়তা প্রবেশের পথও খুলে দেয়া হয়নি। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংঘাত থামাতে কেবল সামরিক শক্তি যথেষ্ট নয়; জাতিসংঘ অধিবেশনে বিশ্ব নেতাদের সতর্ক করলেন গুতেরেস
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের শেষ ভাষণে বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত, গাজায় ইসরাইলি ধ্বংসযজ্ঞ, জলবায়ু সংকট এবং মানবাধিকার লঙ্ঘনের কঠোর সমালোচনা করেছেন বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া এ ভাষণে তিনি স্পষ্ট জানান, কেবল সামরিক বা প্রযুক্তিগত শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়; ক্ষমতার ওপর অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধস, নিহত ২১
ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও ৫ নারী রয়েছেন। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) ভোরে ভবনটি হঠাৎ ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধারকর্মীদের খালি হাতেই মাটি ও ইট সরিয়ে উদ্ধারকাজ চালাতে হয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় আবাসিক ভবন ধসে নিহত ১২
যুদ্ধ-বিধ্বস্ত গাজায় একটি আবাসিক ভবন ধসে প্রাণহানি হয়েছে কমপক্ষে ১২ জনের। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ রয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন।

গাজা চলচ্চিত্র নিয়ে ক্ষোভ: নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরাইলের
গাজায় পরিচালিত ইসরাইলি গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা’র পরিচালক ইউভাল আব্রাহাম ও রাচেল সজরের নাগরিকত্ব বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মিকি জোহর।

গাজায় মৃতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে
গাজায় কবরস্থানে জায়গা ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধে নিহত হাজার হাজার ফিলিস্তিনিকে বাগান, তাঁবু, বিদ্যালয় ও হাসপাতালের আঙিনায় অস্থায়ীভাবে দাফন করতে হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে ৪০টির বেশি কবরস্থান। আল জাজিরার প্রতিবেদনে এর বিস্তারিত তথ্য উঠে এসেছে।

গাজার ধ্বংসস্তূপে এখনও চাপা ৮ হাজারের বেশি মরদেহে
গাজার বিভিন্ন ধ্বংসস্তূপে এখনও ৮ হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছে। বৃহস্পতিবার বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৫০ মরদেহের জানাজা সম্পন্ন হয়েছে। এদিকে, ২০২৪ সালে আইডিএফের হামলায় প্রাণ হারানো হিন্দ রাজাবের হত্যার ঘটনায় ইসরাইল ফৌজদারি তদন্তের নির্দেশ দিলেও, এতে ভরসা রাখতে পারছে না তার পরিবার।

গাজ্জায় থামছেনা ইসরাইলি আগ্রাসন; একদিনেই প্রাণ গেলো ১৭ ফিলিস্তিনির
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেলো কমপক্ষে ১৭ ফিলিস্তিনির। আহত অনেকে। উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের তোড়জোড়ের মধ্যেই এমন আগ্রাসী ইসরাইল।

ট্রাম্পের ‘অগ্রগতির’ ঘোষণার পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত অন্তত ৪
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে অগ্রগতির ঘোষণা দেয়ার পরও টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার গাজা সিটি ও দেইর আল-বালাহে পৃথক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।