
একই দিনে হরমুজ প্রণালিতে হামলার শিকার তিন জাহাজ
হরমুজ প্রণালিতে আজ (বুধবার, ২২ এপ্রিল) অন্তত তিনটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমান উপকূলে কনটেইনার জাহাজে আইআরজিসির হামলার দাবি ইউকেএমটিওর
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে ওমান উপকূলে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) গানবোট থেকে গুলি চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। আজ (রোববার, ১২ এপ্রিল) এক্সে দেয়া এক পোস্টে আল বুসাইদি বলেন, ‘সংঘাত শুরুর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার কথোপকথনের পর তিনি ও ট্রাম্প—দুজনেরই সংঘাত এড়িয়ে চলার সত্যিকারের ও দৃঢ় ইচ্ছা ছিল।’ আজ জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে সামুদ্রিক চলাচল নিশ্চিতে ওমান-ইরানের বৈঠক
ওমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক যান চলাচল নিরাপদে রাখার উপায় নিয়ে বৈঠক করেছেন। ওমান নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওমান উপকূলের কাছে মার্কিন জাহাজে হামলার দাবি আইআরজিসির
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)–এর খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ওমানের সালালাহ বন্দরের উল্লেখযোগ্য দূরত্বে একটি মার্কিন সামরিক সহায়তাকারী জাহাজকে লক্ষ্য করেছে ইরানি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘নিজের পররাষ্ট্রনীতির ওপরই নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট্র’
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্র তার নিজের পররাষ্ট্রনীতির ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সম্প্রতি দ্য ইকোনমিস্টে নিবন্ধে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ওমানের সালালাহ বন্দরে তেল মজুত কেন্দ্রে হামলা
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরে তেল সঞ্চয়াগারগুলোতে হামলা চালানো হয়েছে। ওমান টিভির প্রতিবেদন অনুযায়ী, ড্রোন দিয়ে বন্দরের জ্বালানি ট্যাংকে আঘাত করা হয়েছে। তবে অ্যামব্রে জানিয়েছে, কোনো বাণিজ্যিক জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা
ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির সমুদ্র বিষয়ক নিরাপত্তা কেন্দ্র। আল–জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওমানে ২০ মার্চ ঈদুল ফিতরের সম্ভাবনা; রমজান হতে পারে ২৯ দিনের
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চলতি বছর পবিত্র রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির জ্যোতির্বিদদের হিসাবের ভিত্তিতে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর গালফ নিউজের।

ওমানের পর্যটন অঞ্চলে বাংলাদেশি বিপণিবিতান, আস্থা বাড়ছে ভিনদেশিদের মধ্যেও
ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার দূরে হাইফার মার্কেট চালু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান। ওমান সরকারের নতুন রূপে ঢেলে সাজানো পর্যটন এলাকা আল আশকারায় এ বিপণিবিতান বাংলাদেশিদের পাশাপাশি ভিনদেশিদের মধ্যেও আস্থা তৈরি করছে। যা দেশের ভাবমূর্তিতে ইতিবাচক সংযোজন বলছেন প্রবাসীরা।

ওমানকে হারিয়ে আসরে আয়ারল্যান্ডের প্রথম জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেলো আয়ারল্যান্ড। অপরদিকে টানা তিন হারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে মরুর দেশ ওমান। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বের ম্যাচে আইরিশদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান।

ওমানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় শ্রীলঙ্কার
তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ১০৫ রানের বড় ব্যবধানে হারায় ওমানকে।