Recent event

ওমানকে হারিয়ে আসরে আয়ারল্যান্ডের প্রথম জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আয়ারল্যান্ডের খেলোয়াড়দের উদযাপন
আয়ারল্যান্ডের খেলোয়াড়দের উদযাপন | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেলো আয়ারল্যান্ড। অপরদিকে টানা তিন হারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে মরুর দেশ ওমান। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বের ম্যাচে আইরিশদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান।

ম্যাচের শুরুতেই একের পর এক উইকেট তুলে অধিনায়কের আস্থার প্রতিদান দেন বোলাররা। তবে মাত্র ৬৩ রানে চার উইকেট হারানো আয়ারল্যান্ডকে রানের পাহাড় দিাঁড় করায় লোরকান টাকার-গ্যারেথ ডেলানিরার দুর্দান্ত ব্যাটিং।

আরও পড়ুন:

টাকারের অপরাজিত ৯৪ ও শেষদিকে ডকরেলের ৯ বলে ৩৫ রানের টর্নেডোতে ২৩৫ রানের পাহাড়সম পুঁজি পায় আইরিশরা। জবাব দিতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ওমানের ব্যাটাররা।

ব্যতিক্রম ছিলেন শুধুই দলটির ওপেনার আমির কালেম। তার ঝড়ো ফিফটি আর হামাদ মির্জার ৪৬ রানের ইনিংস তাই ব্যবধানই কমিয়েছে শুধু। তবুও ৯৬ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে আয়ারল্যান্ড।

এসএইচ