Recent event

চাকরি ফেরত ও দোষীদের বিচারের দাবি ওমান ফেরত প্রবাসীদের

ওমান ফেরত প্রবাসীদের সংবাদ সম্মেলন
ওমান ফেরত প্রবাসীদের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

ফ্যাসিবাদ সরকারের সময় ওমানে নিযুক্ত কিছু লেসপেনসারের ষড়যন্ত্রে চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন—এমন অভিযোগ তুলে চার দফা দাবি জানিয়েছেন ওমান ফেরত প্রবাসীরা। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ওমানের বাংলাদেশ দূতাবাসকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল। সেখানে নিযুক্ত কিছু লেসপেনসার ও প্রভাবশালী ব্যক্তিদের ষড়যন্ত্রে প্রায় ২০০ বাংলাদেশি ব্যবসায়ী ও চাকরিজীবী ওমান থেকে ফিরে আসতে বাধ্য হন। এখন তারা বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

তারা জানান, চলতি মাসেই কিছু প্রবাসীকে আবারও ওমানে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

চার দফা দাবির মধ্যে রয়েছে—

১. চাকরি ও ব্যবসা হারানোদের পুনর্বাসন ও চাকরি ফিরিয়ে দেওয়া

২. ক্ষতিপূরণ প্রদান

৩. ওমানে থাকা লেসপেনসার ও সংশ্লিষ্টদের তদন্ত করে বিচার

৪. প্রবাসী সুরক্ষায় দূতাবাস সংস্কার

ভুক্তভোগীরা বলেন, অন্তর্বর্তী সরকার যেন দ্রুত বিষয়টি আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়।

এনএইচ