
অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
অভিবাসীদের ওপর অমানবিক আচরণের প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের নিউজার্সি। স্থানীয় সময় (বৃহস্পতিবার, ২৮ মে) অঙ্গরাজ্যটির ডেলানি ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হন কয়েকশো মানুষ। সে সময় কোনো অভিবাসী অবৈধ নয় বলে স্লোগান দেন তারা।

ইতালিতে অভিবাসীদের ফুটবল টুর্নামেন্ট; উন্মাদনায় লাল-সবুজের স্বপ্ন
ইতালিতে শুরু হচ্ছে অভিবাসীদের ফুটবল টুর্নামেন্ট ‘মুন্ডিয়ালিডো’—এর ২৮তম আসর। ফুটবল উন্মাদনা ও আবেগে ইউরোপের বুকে যেন এক টুকরো মিনি বিশ্বকাপ। আর এখানেই দেশের লাল-সবুজ পতাকাকে প্রতিনিধিত্ব করছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত ও নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

মালয়েশিয়ায় বাড়লো অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমার মেয়াদ
মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য চালু থাকা মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম (২.০) বা সাধারণ ক্ষমার মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসেই এ সুযোগ শেষ হওয়ার কথা থাকলেও কর্মসূচিটি আগামী বছরের ৩১মে পর্যন্ত চলবে।

অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সরকার সংকট মোকাবিলার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী
সরকার অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবিলার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আন্দামান সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ২৫০ যাত্রী— আছেন বাংলাদেশিসহ রোহিঙ্গা
ভারতের আন্দামান সাগরে অবৈধ অভিবাসী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন কমপক্ষে আড়াইশো যাত্রী। এদের মধ্যে ছিলেন বাংলাদেশিসহ রোহিঙ্গা শরণার্থীরাও।

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশিরা
গেল বছর অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার শীর্ষে ছিল বাংলাদেশিরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করে নিখোঁজের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কম নয়। দু’দশকে কেবল নরসিংদী থেকে বিদেশে গেছেন প্রায় চার লাখ ৪০ হাজার কর্মী। নিবন্ধন করে যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিএমইটি’র কাছে থাকলেও অবৈধ পথে যাওয়া অভিবাসীদের তথ্য নেই কারো কাছে।

৫ বছরের আশ্রয়প্রার্থী শিশুকে আটক করলো যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পুলিশ
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) ব্যাপক ধরপাকড় অভিযানে আতঙ্কিত হয়ে পড়েছে অভিবাসী কমিউনিটি। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) পাঁচ বছর বয়সী এক শিশু ও তার বাবাকে আটকের ঘটনায় স্থানীয় প্রশাসন ও অধিকারকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই শিশুটিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করে অন্য অভিবাসীদের ধরার চেষ্টা করেছে ফেডারেল এজেন্টরা।

৪০ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত
কুয়েতের অপরাধ দমন আইনের আওতায় সদ্য সমাপ্ত হওয়া বছরে প্রায় ৪০ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ফেরত পাঠানো কর্মীদের আঙ্গুলের ছাপ নিয়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

দালাল নির্ভরতায় বাড়ছে বিদেশযাত্রার খরচ; নারী-পুরুষ বৈষম্যেও বাড়ছে ব্যয়
কাগজে কলমে সৌদি আরব, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ পাঁচ থেকে আট লাখ টাকা হলেও বাস্তবে এটি দ্বিগুণ, কখনও তিনগুণ। আবার পুরুষ অভিবাসী কর্মীর নিয়োগে খরচ নারী অভিবাসী কর্মীর চেয়ে প্রায় চারগুণ বেশি। এ টাকার বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগী বা দালাদের পকেটে। রাষ্ট্রকে দায়বদ্ধ না করতে পারলে ব্যয় কমানো সম্ভব নয়- বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ১২
ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রারত অভিবাসীদের বহনকারী একটি নৌকা সেনেগালের উপকূলে ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানায়।

অবৈধ অভিবাসী তাড়াতে আগামী বছর থেকে আগ্রাসী ভূমিকা নেবে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে আগামী বছর থেকে আরও আগ্রাসী ভূমিকা নেবে ট্রাম্প প্রশাসন। কঠোর নীতি কার্যকরে মার্কিন অভিবাসন বিভাগ ও সীমান্ত রক্ষী বাহিনীকে ২০২৯ সাল নাগাদ অতিরিক্ত ১৭ হাজার কোটি ডলার বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের অনুমতির মেয়াদ ফুরিয়েছে এমন অভিবাসীদের ধরতে আগামী বছর থেকে স্থানীয় খামার ও কারখানায় অভিযান চালাবে কাস্টমস বিভাগ।