চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লাইনআপ চূড়ান্ত, জমছে ওঠেছে কোয়ার্টারের লড়াই

চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগ | ছবি: সংগৃহীত
0

রোমাঞ্চে ঠাসা দুই লেগের আটটি লড়াই শেষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দলগুলো নির্ধারণ হয়ে গেছে। নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনাল লাইন আপও।

১ম কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের দুই জায়ান্টের ক্লাসিক লড়াই। রিয়ালের অভিজ্ঞতা ও নকআউট মানসিকতা বড় শক্তি। আর বায়ার্নের গতি ও আক্রমণও ভয়ংকর। দুই দলই আক্রমণাত্মক ফুটবলে শক্তিশালী।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্সেনাল কাগজে এগিয়ে, তবে স্পোর্তিং ঘরের মাঠে চ্যালেঞ্জিং ফাইট দিবে। আর্সেনালের তরুণ স্কোয়াডের গতি ও পাসিং বড় শক্তি।

তৃতীয় কোয়ার্টারে হবে বার্সার পজেশন বনাম আতলেতিকোর ডিফেন্সিভ ডিসিপ্লিন স্টাইলের লড়াই।

এদিকে, চতুর্থ কোয়ার্টারে মুখোমুখি হবে পিএসজি ও লিভারপুল। পিএসজির টেকনিক্যাল স্কিল বনাম লিভারপুলের হাই প্রেসিং বড় ফ্যাক্টর হবে।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল। সেমি-ফাইনালের দুই লেগ হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে। ফাইনাল হবে আগামী ৩০ মে, বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

জেআর